Tuesday, April 7, 2026

এএফসি কাপে গ্রুপ ‘ডি’ তে এটিকে এমবি

Date:

Share post:

ঘোষণা করা হল এএফসি কাপ( AFC CUP) এবং এএফসি কাপের ড্র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গ্রুপ ‘ডি’ খেলা। এএফসি কাপে গ্রুপ ‘ডি’ তে পড়ল এটিকে মোহনবাগান ( Atk mohunbagan)। গ্রুপ ‘ডি’ তে তারা খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের মাজিয়া ক্লাবের বিরুদ্ধে। চতুর্থ দল হিসাবে খেলতে পারে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

এএফসি কাপে ম‍্যাচ নিয়ে এটিকে মোহনবাগান কোচ হাবাস বলেন, “এএফসি কাপের মতন আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্রুপ লিগের খেলা গুলো আর্কষণীয় হবে আশা করছি। সব প্রতিপক্ষকে সমীহ করছি এবং আমি তাদের সঙ্গে খেলার জন‍্য মুখিয়ে আছি।”

এএফসি চ‍্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ‍্যতা অর্জন করল এফসি গোয়া। প্রথম ভারতীয় ক্লাব হিসাবে ইতিহাস তৈরি করল বিরাট কোহলির দল। গ্রুপ ই-তে তারা খেলবে ইরানের ঐতিহ্যশালী ক্লাব পার্সেপোলিস এবং কাতারের আল-রায়ানের বিপক্ষে। গতবার আইএসএলে লিগ পর্ব সবার আগে শেষ করার কারণেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে এফসি গোয়া।

গতবছর কোভিডের কারণে বাতিল হয়ে গিয়েছিল এই টুর্নামেন্ট। তবে এই বছর হবে খেলা। একটি কেন্দ্রেই হবে এই টুর্নামেন্ট। কোভিড প্রোটকল মেনে জৈব সুরক্ষা বলয়ে ম‍্যাচ হওয়ার কথা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...