Monday, April 6, 2026

করোনা ভারতে জন আন্দোলনের শামিল, ইকোনমিক ফোরামের মঞ্চে জানালেন মোদি

Date:

Share post:

ইকোনমিক ফোরামের(economic forum) মঞ্চে বৃহস্পতিবার করোনার(coronavirus) বিরুদ্ধে ভারতের যুদ্ধ জয়ের গল্প শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন ইকোনমিক ফোরামের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বক্তব্যের বেশিরভাগ অংশটাই ছিল করোনার বিরুদ্ধে ভারতবাসীর লড়াইয়ের কথা। তিনি বলেন, যখন করোনা এসেছিল তখন সবাই বলেছিলেন যে ভারতে করোনার সুনামী আসবে। কোটি কোটি লোক আক্রান্ত হতে পারেন, সেই জায়গা থেকে আজ ভারতের করোনা পরিসংখ্যান এটাই ব্যাখ্যা করছে যে ভারত এই লড়াইয়ে জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, ভারতে মাত্র ১২ দিনে ২.৩ মিলিয়ন মানুষকে টিকা দেওয়া হয়েছে। এরপর কয়েক মাস পরে ৩০০ মিলিয়ন বয়স্ক কোমর্বিডিটি সম্পন্ন মানুষকে ভারত করোনার ভ্যাকসিন দেবে। পাশাপাশি অতি তুলে ধরে তিনি বলেন একটা সময় ছিল যখন পিপিই কিট বাইরের দেশ থেকে কিনতে হয়েছে ভারতকে। তবে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় পিপিই কিট রপ্তানিকারী দেশ ভারত। প্রধানমন্ত্রীর কথায়, ভারতে করোনা রোখা যেন জন আন্দোলন হয়ে দাঁড়িয়েছিল। যা কার্যত একটি চ্যালেঞ্জ ছিল।

আরও পড়ুন:‘তৃণমূলে ভালো লোকের জায়গা নেই’, ফের বিস্ফোরক মন্তব্য প্রবীর ঘোষালের

শুধু তাই নয় ভ্যাকসিনে সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, একটা সময় আসবে যখন ভারত থেকে একাধিক ভ্যাকসিন যাবে পৃথিবীর বিভিন্ন দেশে। করোনার সময় যখন আকাশপথ বহু দেশ বন্ধ করে দিয়েছে তখন ভারত অন্যান্য দেশ থেকে নিজেদের নাগরিকদের আকাশপথে ফেরত এনেছে ১৫০ টি দেশে অত্যাবশকীয় সামগ্রী পাঠিয়েছে ভারত। এছাড়াও করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, টেস্টিং ও ট্র্যাকিং নিয়ে সম্পূর্ণ প্রযুক্তিকে ভারত কোভিড যুদ্ধে নামিয়েছে।

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...