Tuesday, March 17, 2026

পুরানো কর্মীরা দলে গুরুত্ব পাচ্ছেন না, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ তৃণমূলের একটি গোষ্ঠীর

Date:

Share post:

তৃণমূলের(TMC) অন্দরে দ্বন্দ্বের রেশ অব্যাহত মালদহের হরিশ্চন্দ্রপুরে। দুর্নীতিগ্রস্ত(Correption) নেতাকে পদ দেওয়ার অভিযোগে একদিন আগেই সরব হয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। ওই নেতাকে না সরানো হলে গোটা পঞ্চায়েত নির্দল ঘোষণা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। তার রেশ না কাটতেই দলের পুরনো নেতাকর্মীদের বিক্ষোভের রেশ আছড়ে পড়ল রাস্তায়। কমিটি গঠনকে ঘিরে জেলা নেতৃত্বকে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ব্রিজে টায়ার পুড়িয়ে জাতীয় সড়ক ও দুটি রাজ্য সড়ক অবরোধ করে শাসকদলের নেতাকর্মীদের বিক্ষোভে তেতে উঠল গোটা এলাকা। হরিশ্চন্দ্রপুরে-১ ব্লক তৃণমূল সভাপতিকে অপসারণ করে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি তৈরি করতে হবে বলেও দাবি করা হয়।

এদিনের অবরোধ-বিক্ষোভে হাজির ছিলেন যারা, তারা অধিকাংশই দলের পুরনো কর্মী। তাদের অভিযোগ, পুরনো কর্মীদের দলে গুরুত্ব দূরের কথা, সন্মান দেওয়া হচ্ছে না। তারা দলকে হরিশ্চন্দ্রপুরে প্রতিষ্ঠিত করেছেন। অথচ সম্প্রতি যারা বিভিন্ন দল ছেড়ে শাসকদলে যোগ দিয়েছেন তাদেরকেই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে।

এদিনের অবরোধ বিক্ষোভে ছিলেন মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান আবুল কালাম, মকরম আলি ওরফে স্বপন। তাদের অভিযোগ, ব্লক সভাপতি অযোগ্য লোকদের কমিটিতে রেখেছেন। যারা বন্যাত্রানের টাকা আত্মসাত করেছেন তাদের বড় বড় পদ দেওয়া হয়েছে।

বিক্ষোভকারী নেতা কৃষ্ণ মহালদার বলেন, মানিক দাস কংগ্রেস ছেড়ে কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন। অথচ তাকেই ব্লক সভাপতির পদ দেওয়া হয়েছে। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে কংগ্রেসের প্রার্থী ছিলেন। তৃণমূলের কাছে তিনি হেরে যান। এখন যারা তাকে হারিয়েছিলেন, বেছে বেছে তাদের বদলা নিচ্ছেন। হরিশ্চন্দ্রপুর ১ সভাপতি মানিক দাস অবশ্য বলেন, এই বিষয়ে যা বলার জেলা নেতৃত্ব বলবেন।

আরও পড়ুন:‘চেটেপুটে’-র স্বাদ নিতে চলে আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে

তুলসিহাটার পর এদিনের ঘটনার পর স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি নেতা অজয় গাঙ্গুলি বলেন, কাল পঞ্চায়েতে, আজ রাস্তায় বিক্ষোভ। দলের দ্বন্দ্ব কোথায় পৌঁছেছে তা এতেই স্পষ্ট। কিছুদিন পর দলটাই উঠে যাবে। এই প্রসঙ্গে জেলার কো-অর্ডিনেটর বলেন বর্তমান জেলা সভাপতিও অন্য দল থেকে এসেছেন। এগুলো ছোটখাটো সমস্যা। দলের মধ্যেই আলোচনা করে সমস্যা মেটানো হবে।

Advt

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...