Friday, June 26, 2026

প্রাচীন রীতি মেনে সম্পন্ন হল মহারাজাদের কূলদেবতা মদন মোহন ঠাকুরের পৌষ্যাভিষেক যাত্রা

Date:

Share post:

পৌষ পূর্ণিমায় ১০৮ কলসি জলে স্নান করল কোচবিহারের(Cochbihar) মহারাজাদের কূলদেবতা মদন মোহন ঠাকুর। কোচবিহার মদনমোহন মন্দিরে রাজআমল থেকেই পৌষ পূর্ণিমার দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এবছরও রাজ আমলের রীতি মেনেই বিশেষ পুজো হয়েছে মদনমোহন ঠাকুরের(Madan Mohan Thakur)।

আরও পড়ুন:পুরানো কর্মীরা দলে গুরুত্ব পাচ্ছেন না, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ তৃণমূলের একটি গোষ্ঠীর

জানা গেছে পৌষ পূর্ণিমা তিথিতে ঠাকুরের পৌষ্যাভিষেক যাত্রা অনুষ্ঠান হয়। অন্যান্যবছর এই বিশেষ পুজো দেখতে পৌষ পূর্নিমা তিথিতে ভিড় করেন ভক্তরা৷ এবছর করোনা পরিস্থিতিতে ভিড় নেই ভক্তদের৷ তবে নিয়মের কোনও বদল হয়নি। চিরাচরিত নিয়ম মেনে মদন মোহন ঠাকুরের ঘুম ভাঙানো হয় নহবতের সুরে৷ এরপর বিগ্রহকে ১০৮ কলসের জলে স্নান পর্ব শুরু হয়। কোচবিহারের মদনমোহন মন্দিরের রাজপুরোহিত হীরেন্দ্র নাথ ভট্টাচার্য বলেন, রাজআমলের রীতি মেনেই পৌষ্যাভিষেক যাত্রা হয়েছে মদনমোহন ঠাকুরের। দুধ ঘি ডাবের জলে দিয়ে স্নান করানো হয়েছে ঠাকুরকে৷ এরপর বিশেষ যজ্ঞ হয়েছে৷ প্রতিবছর পৌষ পূর্ণিমাতে এই বিশেষ পুজো হয় মন্দিরে৷

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...