Friday, June 26, 2026

বিধানসভা অধিবেশনে গরহাজির ‘বাগী’ ৪ তৃণমূল বিধায়ক, বিজেপি যাওয়া নিশ্চিত !

Date:

Share post:

দলের হুইপ ছিলো, কিন্তু রাজ্য বিধানসভার

দু’দিনের সংক্ষিপ্ত অধিবেশনে গরহাজির রইলেন তৃণমূলের(TMC) ‘বাগী’ বিধায়করা। ফলে জল্পনা আরও তীব্রতা পেয়েছে৷ রাজনৈতিক মহলের ধারনা, ৩০-৩১ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) উপস্থিতিতেই পদ্ম-পতাকা হাতে তুলে নিতে পারেন তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায়,(Rajib Banerjee) প্রবীর ঘোষাল, (Prabir Ghoshal) বৈশালী ডালমিয়া (Vaishali Dalmia) এবং লক্ষ্মীরতন শুক্লা (Laxmiratan Sukla) এবং সঙ্গে হয়তো আরও কেউ৷

 

বুধবার বিধানসভার অধিবেশন শোকপ্রস্তাবের পর মুলতুবি হয়ে যায়। বৃহস্পতিবার ছিলো পূর্ণাঙ্গ অধিবেশন। একদিনও দেখা যায়নি ওই চার বিধায়ককে৷ বহু আগে থেকেই দল এবং প্রশাসনের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন ডোমজুড়ের বিধায়ক রাজীব৷ গত শুক্রবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে মন্ত্রী পদে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন রাজীব। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে হুগলি জেলার তৃণমূল মুখপাত্র ও কোর কমিটির সদস্যপদ ত্যাগ করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। ওই ঘোষণার পর প্রবীরবাবুকে শোকজ করে তৃণমূল৷ ওদিকে বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করেছে তৃণমূল৷ তবে এখনও তিনি বিধায়ক৷ আর অনেক আগেই দল ও সরকারের সব পদ ছেড়েছেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার

লক্ষ্মীরতন শুক্লা৷ এদের কাউকেই বিধানসভার অধিবেশনে যায়নি।

তৃণমূল পরিষদীয় দলের তরফে এবার হুইপ জারি করে নির্বাচিত বিধায়কদের এবারের অধিবেশনে যোগদান বাধ্যতামূলক করা হয়েছিলো। কেন্দ্রীয় সরকারের আনা কৃষি আইনের বিরোধিতা করে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্যই বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিলো। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, এই বিদ্রোহী বিধায়কদের দলের তরফে ফোন করে আসতে বলা হয়নি৷ তবে SMS পাঠানো হয়েছে।

অধিবশেনে এই ৪ বিদ্রোহী বিধায়ক হাজির না থাকলেও, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী অধিবেশনে ছিলেন৷

এই ৪ বিধায়ক অধিবেশনে না আসায় তৃণমূল শিবির নিশ্চিত এরা দলবদল করছেনই৷

Advt

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...