Friday, June 26, 2026

তাপস রায়ের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম, বিক্ষোভ বাম-কংগ্রেসের

Date:

Share post:

বিধানসভায় বিশেষ অধিবেশনের শুরুতেই গোলমাল। তৃণমূল (Tmc) বিধায়ক তাপস রায়ের (Tapash Roy) মন্তব্য ঘিরে তুলকালাম বিধানসভায় (Assembly)। কেন্দ্রের কৃষি আইন বাতিলের প্রস্তাব আনতে বৃহস্পতিবার থেকে দুদিনের বিশেষ অধিবেশন বসেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। দিনের শুরুতে সেই বিষয়ের আগে ভিক্টোরিয়ায় নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রীর (Chief Minister) বক্তব্যের আগে “জয় শ্রীরাম” ধ্বনি দেওয়ার বিষয়ে তীব্র নিন্দা করেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তিনি বলেন, ভিক্টোরিয়ায় শ্রীরাম স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রীর অপমান করা হয়েছে। এ সময় বাম ও কংগ্রেসের দিকে তাকিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:সংসদ অভিযান বাতিল, বদলে ৩০শে দেশজুড়ে অনশন-অবস্থান কৃষকদের

এরপর ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম, কংগ্রেস নেতারা। বাম বিধায়ক সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, নেতাজির জন্মবার্ষিকীকে জয় শ্রীরাম স্লোগান নিন্দনীয়। এবিষয়ে তাঁরা প্রথমেই বিরোধিতা করেছেন। কিন্তু তাঁদের যেভাবে অপমান করা হল সেটাও নিন্দনীয় বলে মন্তব্য করেন সুজন। একই সঙ্গে তাপস রায়ের মন্তব্যের বিরোধিতা করেন কংগ্রেস বিধায়করাও। এই পরিস্থিতিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandyapadhyay) মন্তব্যটি বিধানসভায় নথিভুক্ত না করার নির্দেশ দেন। সেদিনকার ঘটনায় সবার নিন্দা ককরা উচিত বলে মন্তব্য করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chattopadhyay)।

Advt

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...