Wednesday, June 24, 2026

সৌরভকে ফোন মুখ্যমন্ত্রীর, আসতে পারেন হাসপাতালে

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ( sourav ganguly) ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata banerjee)। ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন তিনি। বিকেলে মহারাজকে দেখতে হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বুকে ব‍্যথা অনুভব করায় ফের একবার হাসাপাতালে ভর্তি করানো হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। করানো হয় ইকো,ইসিজি। সেই রিপোর্টে কিছু সমস‍্যা দেখা দেয় মহারাজের। বুধবার চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাকে।

বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে( sourav ganguly) দেখতে হাসপাতালে আসছেন দেবী শেঠি। দেবীর শেঠীর উপস্থিতিতে হবে অ‍্যাঞ্জিয়োগ্রাম। অ‍্যাঞ্জিয়োগ্রামের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে, আজই বাকি দুটো স্টেন্ট বসানো হবে কি না। কারন এখনও দুটো স্টেন্ট বসানো বাকি আছে মহারাজের। বাকি দুটো স্টেন্ট না বসানোর কারণে সৌরভ ফের একবার অসুস্থ হয়ে পড়লেন কি না, সে বিষয়ের দিকে নজর রাখছে হাসপাতাল কতৃপক্ষ।

এদিন হাসপাতাল সূত্রে খবর রাতে ভাল ঘুমিয়েছেন সৌরভ। আপাতত কোন শারীরিক অসুস্থতা নেই বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। এদিন মহারাজকে দেখতে কলকাতায় আসছেন দেবী শেঠি। মুম্বই থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

আরও পড়ুন:মহারাজকে দেখতে কলকাতায় আসছেন দেবী শেঠি, আজই হবে অ‍্যাঞ্জিয়োগ্রাম

Advt

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...