Monday, April 13, 2026

আজই বাংলায় আসছেন অমিত শাহ, এবার কারা পদ্মশিবিরে?

Date:

Share post:

আজই বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাত্র দেড় মাসের ব্যবধানে ফের বাংলায় আসছেন তিনি। গতবার বঙ্গে এসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে যোগদান করিয়েছিলেন বিজেপিতে। বঙ্গ-রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। গতবার অমিত শাহর সভামঞ্চ থেকে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডল-সহ একাধিক তৃণমূল নেতা। এবারও দুদিনের বঙ্গ সফরে আসছেন শাহ। স্বাভাবিকভাবেই এই জল্পনা চলছে যে, এবারে কারা যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে। তাতে বেশ কিছু নামও উঠে এসেছে।

এবার ৩১ জানুয়ারি হাওড়ার ডুমুরজলায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, শাহের সভাতেই পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। উঠে আসছে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর নামও। পদ্মশিবিরে যোগ দিতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আরও হেভিওয়েট নেতাদের নামও ওই তালিকায় রয়েছে যারা গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে।

অমিত শাহের এবারের দুদিনের বঙ্গসফর কর্মসূচিতে ঠাসা। শুক্রবার রাত ১১টার সময় সেনাবাহিনীর বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাত কাটাবেন রাজারহাটের এক পাঁচতারা হোটেলে।

◾ শনিবার সকালে শাহর বৈঠক রয়েছে সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে। বৈঠক সেরেই তিনি চলে যাবেন ইসকনের একটি অনুষ্ঠানে সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন। ইসকন থেকে অমিত শাহ যাবেন উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে। সেখানে গিয়ে তিনি ঠাকুরবাড়ির মাঠে জনসভায় করবেন।

◾ রবিবার দ্বিতীয় দিনের সফরে প্রাথমিকভাবে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথাবার্তা, ভারত সেবাশ্রম সংঘের যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

◾ সেখান থেকে তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর বাড়িতে যাওয়ার কথা। কিন্তু তাতে রাজ্য সরকার অনুমতি দেয়নি। সেই পরিকল্পনা বদলে ঋষি অরবিন্দের বাড়িতে যাবেন অমিত শাহ এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তারপর হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে সভা।

আরও পড়ুন-আদি-নব্য লড়াইয়ে বিজেপির অন্দরমহল এখন ছারখার

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...