Monday, June 15, 2026

করোনার জেরে পিছিয়ে গেল কান চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

২৭শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পিছিয়ে গেল চলচ্চিত্র বিশ্বের সবথেকে বড় চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভেল(Can film festival)। উৎসবের আয়োজকরা জানিয়েছেন ৬ জুলাই থেকে ১৭ ই জুলাই অনুষ্ঠিত হবে কান চলচ্চিত্র উৎসব।

দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর কান প্রতিবছর চলচ্চিত্র উৎসবকে ঘিরে মাতোয়ারা হয়ে থাকে। সারা বিশ্বের প্রথম সারির প্রথিতযশা অভিনেতা-অভিনেত্রীরা কান ফেস্টিভ্যালের রেড কার্পেটে পা রাখার জন্য উদগ্রীব হয়ে থাকেন। কিন্তু করোনা সংক্রমনের জেরে এই বছর সেই কান ফেস্টিভ্যাল বেশ কয়েকটা মাস পিছিয়ে গেল। গতবছর করোনার জেরে কান ফেস্টিভ্যাল অনুষ্ঠিতই হতে পারেনি । এদিকে, কানের মূল ভবনটি আপাতত করোনা অতিমারীর হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিয়মিত সেখানে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত কান উৎসবের আয়োজকরা তাদের সরকারি কাজকর্ম শুরু করতে পারছে না। সব মিলিয়ে পিছিয়ে গেল কান।

Advt

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...