Monday, May 25, 2026

যোগী-র নির্দেশ মানলেন না কৃষকরা, আজ সংসদে বয়কট রাষ্ট্রপতির ভাষণ

Date:

Share post:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী(chief minister of Uttar Pradesh Adityanath Yogi) আদিত্যনাথ যোগীর সরকারি এলাকা খালি করার নির্দেশে সাড়াই দিলেন না কৃষকরা।কৃষকরা (farmer protest)এখনো দখল করে আছেন ইউপি গেট। এদিকে সমাজবাদী পার্টি নেতা তথা বিরোধী নেতা অখিলেশ যাদব(leader of Samajwadi party Akhilesh Yadav) কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকাইতের (farmers leader Rakesh ticketit)সঙ্গে দেখা করেছেন। কথাও হয়েছে। জানা গিয়েছে, রাকেশ টিকাইতের সঙ্গে কথা বলে তাঁর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন অখিলেশ। অন্যদিকে কৃষক আন্দোলনের প্রতি তাদের পূর্ন সমর্থন অছে বলে জানিয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (bahujan samaj party supremo Mayawati)। তিনি জানিয়েছেন, কৃষক আন্দোলনের সমর্থনে আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবেন তারা। তিনি টুইট করে বলেছেন, কৃষি আইন প্রত্যাহার করে দিল্লি ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্রকে ফের অনুরোধ করছেন। লাল কেল্লার (lal Killa incident)তাণ্ডবে নির্দোষ কৃষক নেতাদের বলির পাঁঠা না করারও অনুরোধও জানিয়েছেন মায়াবতী।

এ দিকে লালকেল্লা কাণ্ডের জেরে ৫০০ সংগঠনের কৃষক মহাজোটে ভাঙ্গন ধরল। রাষ্ট্রীয় কিষাণ মজদুর সংগঠন, ভারতীয় কিষাণ ইউনিয়ন-সহ মোট চারটি সংগঠন আন্দোলন প্রত্যাহার করেছে বলে জানিয়েছে। রাষ্ট্রীয় কিষাণ মজদুর সংগঠনের নেতা ভিএম সিংহ বলেন, আমাদের সংগঠন এই আন্দোলন থেকে সরে আসছে।

Advt

 

Related articles

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...