Monday, April 6, 2026

অমিত শাহ পরিবর্তে শনিবার ঠাকুর নগরে যাচ্ছেন মুকুল, কৈলাস,শুভেন্দু

Date:

Share post:

দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে বঙ্গ- সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit shah)। নির্ধারিত কর্মসূচি অনুসারে আজ, শনিবার শাহের ঠাকুরনগরে (Thakur nagar)সভা করার কথা ছিলো।

অমিত শাহের পরিবর্তে আজ সেখানে যাচ্ছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (mukul roy), বাংলার পর্যবেক্ষক তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (kailash vijaywargiya) এবং শুভেন্দু অধিকারী (subhendu adhikary)।

শনিবার ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের ‘অরাজনৈতিক’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শাহের। মতুয়া মহাসঙ্ঘের নেতা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের (Santanu Thakur ) ডাকেই শাহের সেখানে যাওয়ার কথা ছিলো। জানা গিয়েছে, শাহ না আসায় ওই অনুষ্ঠানের মর্যাদা যাতে ক্ষুন্ন না হয় সে কারণেই বিজেপি দলের প্রথম সারির ৩ নেতাকে ওখানে পাঠাচ্ছে৷

একুশের ভোটে মতুয়ারা বিজেপির বড় ভরসা৷ CAA কার্যকর না হওয়ায় শান্তনু ঠাকুর ক্ষুব্ধ হয়েছিলেন৷ মান ভাঙাতে কৈলাস-সহ একাধিক নেতাকে ঠাকুর নগরে যেতে হয়েছিলো৷ কলকাতায় শান্তনুকে ডেকে কথাও বলেছিলেন দিলীপ ঘোষ৷ ২০১৯-এর লোকসভাতেও মতুয়া অধ্যুষিত বনগাঁ এবং রাণাঘাট আসন জিতেছিল বিজেপি৷ বিধানসভা ভোটেও সেই জয় ধরে রাখতে চায় গেরুয়া শিবির। সম্ভবত সেই কারনেই, অমিত শাহের সফর বাতিল হওয়ার পর দ্রুত বিজেপি ঠিক করে ফেলে বিকল্প হিসেবে দলের তিন প্রথম সারির নেতা মুকুল, কৈলাস ও শুভেন্দুকে সেখানে পাঠানোর।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...