Saturday, June 13, 2026

কেরলের বিরুদ্ধে নামার আগে খারাপ রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ বাগান কোচ হাবাসের

Date:

Share post:

রবিবার আইএসএলে ( isl) কেরলা ব্লাস্টার্সের ( kerala blasters ) বিরুদ্ধে নামার আগে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন এটিকে মোহনবাগান ( atk mohunbagan )কোচ হাবাস। বারবার ভুল রেফারিং স্বীকার হচ্ছেন বলে জানালেন তিনি।

রবিবার আইএসএলে প্রতিপক্ষ কেরল। প্রথম লেগে এই কেরলের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল হাবাসের দল। রবিবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া বাগান ব্রিগেড। তবে রবিবার কেরলের বিরুদ্ধে নামার আগে দুটো বিষয় চিন্তায় রাখছে হাবসকে। এক খারাপ রেফারিং, দুই চোট আঘাত।

এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, আমরা প্রতিটা ম‍্যাচে খারাপ রেফারিং এর স্বীকার হচ্ছি। গোল বাতিল, অজথা ফুটবলারদের কার্ড দেখানো যা প্রতিটা ম‍্যাচে আমাদের চিন্তায় রাখছে।

প্রথম লেগে কেরলের বিরুদ্ধে জয় পেলেও, রবিবার যে ম‍্যাচ কঠিন হবে তা মানছেন হাবাস। কারণ দলে একাধিক ফুটবলারের চোট। এদু গার্সিয়া চোটের জন্য আরও প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে। হাভি হারান্দেজ ও তিরি চোট নিয়েও খেলে যাচ্ছেন। শুভাশিস বসুর হ্যামস্ট্রিংয়ের চোট। ফলে রবিবার তিনি খেলছেন না। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন স্ট্রাইকার ডেভিড উইলিয়ায়মস। চোট এতটাই গুরুতর ছিল যে, মনবীর সিংহকে মাঠে নামাতে বাধ্য হন কোচ। তাই কেরলের বিরুদ্ধে প্লান ‘বি’ তৈরি করতে হয়েছে বাগান কোচকে। তবে এত কিছুর মধ‍্যেও কেরলের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মরিয়া হাবাস।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে জয় পেতে পরিকল্পনা শুরু বাটলারদের

Advt

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...