Thursday, June 11, 2026

‘কৃষকদের থেকে এক ফোন কলের দূরত্বে রয়েছে সরকার’, সর্বদল বৈঠকে বার্তা মোদির

Date:

Share post:

কৃষি আন্দোলনকে(Farmer Protest) কেন্দ্র করে হিংসাত্মক ঘটনার পর কৃষকদের বিরুদ্ধে কড়া হাতে মাঠে নেমেছে প্রশাসন। এহেন সময়ই শনিবার সর্বদলীয় বৈঠকে(All party meeting) কৃষক ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি জানিয়ে দিলেন, সরকার কৃষকদের সঙ্গে আলোচনার জন্য সর্বদা প্রস্তুত। পাশাপাশি তিনি আরো বলেন, কৃষকদের থেকে শুধুমাত্র একটি ফোনকলের দূরত্বে রয়েছে সরকার।

এদিন সর্বদলীয় বৈঠকের প্রধানমন্ত্রী বলেন, সরকার সমস্ত রকম সমস্যা নিয়ে আলোচনা করতে সর্বদা প্রস্তুত। এই আলোচনায় সমস্ত দলকে নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হবে। বৈঠকে কৃষককে ইস্যু উঠে আসতে তিনি বলেন, কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের তরফে কৃষকদের কাছে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা এখনো বর্তমান। কৃষকদের সঙ্গে সরকার আলোচনা করতে সদা প্রস্তুত।

তথ্য অনুযায়ী শনিবার সংসদের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন হয় এই বৈঠক। সেখানেই প্রধানমন্ত্রী জানান, সরকার কৃষকদের সঙ্গে আলোচনা করে সমস্ত রকম সমস্যার সমাধান বের করতে সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তাঁর আরও দাবি, কৃষি আইন নিয়ে কেন্দ্রের প্রস্তাব এখনো বর্তমান রয়েছে। বিগত বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছিলেন সরকার কৃষকদের থেকে মাত্র একটি ফোনকলের দূরত্বে রয়েছে। সরকার এখনও নিজেদের বক্তব্য(আলোচনার প্রস্তাব) থেকে পিছু হটেনি।

আরও পড়ুন:বিতর্কিত রায় দিয়ে পদ খোয়ানোর মুখে বম্বে হাইকোর্টের বিচারপতি পুষ্পা গানেরিওয়াল

উল্লেখ্য, এদিন সর্বদল বৈঠকে দেশের একাধিক রাজনৈতিক দল এদিনের বৈঠকে অংশ নেয়। কংগ্রেসের তরফ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন গুলাম নবী আজাদ, তৃণমূল কংগ্রেস থেকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিরোমনি আকালি দলের বলবীর সিং এবং শিবসেনার বিনায়ক রাউত সহ একাধিক নেতৃত্ব। বিরোধীদের তরফে সবার আগেই কৃষক ইস্যুতে সরকার কি ভাবছে সে নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপরই সরকারের বক্তব্য বিরোধীদের কাছে স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advt

Related articles

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...

অক্ষয় তৃতীয়ার মেগা ড্র: ৪ ‘লাকি’ বিজয়ীর হাতে হীরের গয়না তুলে দিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

গ্রাহকদের মুখে চওড়া হাসি ফুটিয়ে মেগা ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করল দেশের অন্যতম স্বর্ণ বিপণনকারী সংস্থা শ্যাম...

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? হাই কোর্টে হলফনামা দেবে রাজ্য

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...