Friday, April 3, 2026

কয়েক ঘন্টা পরই আড়াই লক্ষ ছাত্র ছাত্রী প্রাথমিক টেট পরীক্ষা দেবেন

Date:

Share post:

প্রাথমিকের টেট নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য। রবিবার প্রায় আড়াই লক্ষ ছাত্র ছাত্রী প্রাথমিক টেট দিতে চলেছেন। মূলত সশরীরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা। করোনা পরিস্থিতিতে পরীক্ষা হওয়ার জন্য একাধিক নিয়মাবলী জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্র গুলির কাছে সেই নিয়মাবলী পাঠানো হয়েছে। পর্ষদ সূত্রের খবর রাজ্য জুড়ে প্রায় ১০০০ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হতে চলেছে রবিবারের টেট। সে ক্ষেত্রে কলকাতার মোট ২৫ টি পরীক্ষাকেন্দ্রে হবে প্রাথমিকের টেট।
এই পরীক্ষায় একাধিক বিধিনিষেধও জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেলা ১টায় পরীক্ষা শুরু হবে। চলবে সাড়ে ৩টে পর্যন্ত। মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে।
পর্ষদ জানিয়েছে, পরীক্ষা দেওয়ার সময় মোবাইল-সহ কেউ ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে ব্যাগ নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা। এমনকি, যাঁরা পরীক্ষার গার্ড দেবেন বা পরীক্ষা কেন্দ্রের আধিকারিকদেরও মোবাইল বন্ধ করে লকারে রেখে দিতে হবে। প্রতিটি পরীক্ষার্থীর মাস্ক থাকা বাধ্যতামূলক। শুধু কালো কালির বল পয়েন্ট পেনই পরীক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...