Saturday, June 13, 2026

প্রয়াত ‘তেরো পার্বণ’-এ গোরার দাদা ইন্দ্রজিৎ দেব

Date:

Share post:

প্রয়াত  ‘তেরো পার্বণ’-এ গোরার দাদা ইন্দ্রজিৎ দেব। শনিবার ভোররাতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। সঙ্গে তাঁর কিডনির সমস্যাও ছিল। শনিবার ভোরে গোলপার্কে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। গত বছরই তিনি স্ত্রীকে হারিয়েছিলেন। নিঃসন্তান অভিনেতা ভাইদের সঙ্গেই থাকতেন।

বাংলা ধারাবাহিক ‘তেরো পার্বণ’-এ গোরার দাদা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ইন্দ্রজিৎ দেব। সেই ধারাবাহিকের মাধ্যমেই মানুষের মন জিতে নিয়েছিলেন। এছাড়াও ‘উৎসবের রাত্রি’ সিরিয়ালে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন। কাজ করেছিলেন সিনেমায়। ‘সুজন সখী’, ‘প্রেমী’, ‘কতো ভালোবাসা’, ‘মোহিনী’, ‘স্মৃতিভ্রম’-র মতো সিনেমায় ছিলেন। পাশাপাশি আজীবন জড়িত ছিলেন বিজ্ঞাপন জগতের সঙ্গে। একটি বিজ্ঞাপন সংস্থার উচ্চপদস্থ পদে কাজ করতেন। যেখানে কাজ করেছেন সত্যজিৎ রায়, বরুণ চন্দরা।

একাধিক বাংলা ছবি ও ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ইন্দ্রজিৎ দেব। জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন তিনি। ইন্দ্রজিতের প্রয়াণে টলিউডে শোকের ছায়া।

আরও পড়ুন : মোদির উপস্থিতিতেই তাঁর কড়া সমালোচনায় সুদীপ বন্দ্যোপাধ্যায়

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...