Friday, April 3, 2026

কৃষক আন্দোলন: হিংসার তদন্তে লালকেল্লা পৌঁছলো গুজরাটের ফরেনসিক টিম

Date:

Share post:

২৬ জনুয়ারি লালকেল্লার(Lalkila) ঘটনায় সরকার যে কড়া হাতে মাঠে নামছে সে ঘোষণা আগেই করে দেওয়া হয়েছিল। সেই ধারা অব্যাহত রেখে এবার তদন্তের গতি বাড়ালো দিল্লি পুলিশ(Delhi Police)। রবিবার ট্রাক্টর মিছিলের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়া লালকেল্লায় তদন্তের জন্য গুজরাট(Gujarat) থেকে পৌঁছলো ৬ সদস্যের ফরেনসিক টিম(forensic team)। রবিবার আইটিওতে(ITO) হিংসাত্মক এলাকায় অনুসন্ধান চালানোর পর লালকেল্লা পৌঁছে ৬ সদস্যের ওই ফরেনসিক দল।

প্রসঙ্গত, কৃষকদের ট্রাক্টর মিছিলে হিংসাত্মক ঘটনার জেরে আহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি পুলিশকর্মী। পাশাপাশি লালকেল্লায় কৃষকদের তরফে টাঙিয়ে দেওয়া হয় ধর্মীয় পতাকা। গোটা দেশজুড়ে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। এই ঘটনার পরই কৃষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় সরকার। গ্রেফতার করা হয় বহু আন্দোলনকারীকে। পাশাপাশি জারি থাকে তদন্ত। গত শনিবার একটি ফরেনসিক দলের তরফে নমুনা সংগ্রহ করা হয় লালকেল্লার বিক্ষোভ স্থল থেকে। ফরেনসিক টিমের তরফে ঘটনাস্থল থেকে রক্তের নমুনা, ফিঙ্গারপ্রিন্ট সহ একাধিক নমুনা সংগ্রহ করা হয়। এরপর রবিবার ঘটনাস্থলে পৌঁছল ফরেনসিক দলের সদস্যরা।

আরও পড়ুন:কৃষক আন্দোলন কভার করতে গিয়ে গ্রেফতার দুই সাংবাদিক, মনদীপকে পাঠানো হল তিহারে

উল্লেখ্য, দিল্লি পুলিশের তরফে ট্রাক্টর মিছিলে হিংসার ঘটনার জেরে এখনো পর্যন্ত ৩৮ টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের তরফে শনিবার জানানো হয়, ১৭০০ টিরও বেশি মোবাইল ভিডিও ক্লিপ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। যাতে হিংসায় অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা যায়। আইটিও এলাকায় কৃষকের মৃত্যু নিয়ে মিথ্যা খবর প্রচারের অভিযোগে দিল্লি পুলিশের তরফে কংগ্রেস সাংসদ শশী থারুর সহ একাধিক সাংবাদিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

Advt

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...