Tuesday, June 23, 2026

কৃষক আন্দোলন কভার করতে গিয়ে গ্রেফতার দুই সাংবাদিক, মনদীপকে পাঠানো হল তিহারে

Date:

Share post:

দিল্লির সিঙ্ঘু সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলন কভার করতে গিয়ে গ্রেফতার হলেন দুই সাংবাদিক। তাঁরা হলেন মনদীপ পুনিয়া ও ধর্মেন্দ্র সিং। পুলিশ সূত্রে খবর, শনিবার সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলন কভার করতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই দুই সাংবাদিক। তারপরেই তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। গোটা রাত তাঁদের কাটাতে হয় স্থানীয় শ্যামাপুর বদলি থানাতেই। আজ দুপুরে মনদীপ পুনিয়াকে মিউনিসিপাল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। এরপর তাঁকে তিহার জেলে পাঠানো হয়। অভিযুক্ত দুই সাংবাদিক মনদীপ পুনিয়া ও ধর্মেন্দ্র সিংকে ভারতীয় দন্ডবিধির অপরাধী ধারায় অভিযুক্ত করে পুলিশ।

এদের মধ্যে মনদীপ পুনিয়া ক্যারাভান ম্যাগাজিনের ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে অ্যাসাইনমেন্ট নিয়ে গিয়েছিল সিঙ্ঘু সীমান্তে। উল্লেখ্য, আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোয় বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাই সহ ৬ প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যোগী রাজ্যের পুলিশ। বৃহস্পতিবার গৌতমবুদ্ধ নগর পুলিশের পক্ষ থেকে নয়ডার সেক্টর ২০ থানায় ছয় প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে কৃষক আন্দোলনে হিংসা ছড়ানো সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই দেশের প্রখ্যাত ছয় সাংবাদিকের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর প্রত্যাহারের দাবি জানিয়েছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া। এই ঘটনার প্রতিবাদ জানাতে এদিন দিল্লির প্রেস ক্লাবে জড়ো হন সাংবাদিকরা। এই ঘটনাকে জরুরি অবস্থার থেকেও ভয়াবহ বলেই জানান প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রধান আনন্দ সহায়।

আরও পড়ুন-থাকতে হবে আজীবন পুলিশের নজরদারিতে, অপরাধীদের তালিকায় নাম কাফিল খানের

Advt

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...