Wednesday, June 24, 2026

বিজেপির সভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে সরব অভিষেক

Date:

Share post:

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Banerjee)। নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে অভিষেক লেখেন, “যাঁরা ঠিক করে জাতীয় সঙ্গীত গাইতে পারেন না, তাঁরা দেশপ্রেম এবং জাতীয়তাবাদের পাঠ দিচ্ছে!” কটাক্ষ করে তৃণমূল সাংসদ লেখেন, “এই দলটাই আবার দাবি করে, যে তারা দেশের সম্মান ও গর্বের ধ্বজা বহন করছে! এটা লজ্জাজনক।
নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিজেপি কি দেশবিরোধী এই আচরণের জন্য ক্ষমা চাইবেন?”

বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকার তাদের দেশভক্তির কথা বলে। শুধু তাই নয়, বিরোধী রাজনৈতিক দলগুলিকে কথায় কথায় দেশপ্রেমের পাঠ দিতে চায়। কিন্তু তাদের সভাতেই জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুললেন অভিষেক। টুইটারে তিনি নিজের বিজেপির সভার ওই অংশের ভিডিও পোস্ট করেন।

আরও পড়ুন-রাজনীতিতে আসতে পারেন: “এখন বিশ্ববাংলা সংবাদ’কে জানালেন হুমায়ুন

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...