Monday, June 8, 2026

মেয়ের ছবি পোস্ট বিরুষ্কা দম্পতির

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় মেয়ে ছবি পোস্ট করলেন অনুষ্কা শর্মা ( anushka sharma)। এরপাশাপাশি প্রকাশ‍্যে আনলেন নামও। এদিন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সদ‍্যোজাত কন‍্যা সন্তানকে নিয়ে দাড়িয়ে অনুষ্কা শর্মা, পাশে দাড়িয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি ( virat kohli)। যদিও ছবিতে মেয়ের মুখ দেখাননি বিরাট দম্পতি।

বিরুষ্কার কন‍্যা সন্তানের নাম রাখা হয়েছে ভামিকা। এদিন সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই নিমিষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মন কুড়ায় নেটিজেনদেরও।

এদিন সোশ্যাল মিডিয়ায় তদের ছবি পোস্ট করে লেখেন, “একে অপরকে ভালবেসে, একে অপরকে সম্মান জানিয়ে, আমরা একসঙ্গে জীবনযাপন করেছি। কিন্তু এই ছোট্ট প্রাণ, ভামিকা, আমাদের দু’জনের জীবনে অন্য একটি মাত্রা এনে দিয়েছে। চোখের জল, হাসি, চিন্তা, প্রশান্তি— এই সব ক’টা অনুভূতি যেন একটা মুহূর্তে মনের মধ্যে খেলে যায়।” এরপাশাপাশি তিনি আরও লেখেন,”ঘুম কমেছে, কিন্তু আমাদের মন ভরে আছে।” এই ছবির পোস্টে বিরাট কোহলি রি-পোস্ট করে লেখেন,” আমার গোটা দুনিয়া এই একটি ফ্রেমে”।

এই মুহূর্তে ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ খেলতে পরিবারের থেকে দূরে ভারত অধিনায়ক। দলের অন‍্য ক্রিকেটাররা পরিবার সঙ্গে নিয়ে গেলেও, দলে একাই যোগ দিয়েছেন বিরাট।

আরও পড়ুন:ভারত-ইংল‍্যান্ড তৃতীয় টেস্টে আসতে পারেন নরেন্দ্র মোদি, অমিত শাহ

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...