Friday, June 19, 2026

জরুরি তলব, কোর কমিটির বৈঠকে যোগ দিতে তড়িঘড়ি দিল্লি গেলেন মুকুল-শুভেন্দু-রাজীব

Date:

Share post:

মঙ্গলবার বারুইপুরের সভার পরেই শুভেন্দু অধিকারী (suvendu adhikari) ও মুকুল রায় গেলেন দিল্লিতে।
বাংলার বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের বৈঠকে এবার জরুরি তলব করা হয়েছে তাঁদের। জানা গিয়েছে , মঙ্গলবারই শুভেন্দু-রাজীবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে হাইকম্যান্ড। আর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ পেয়ে বারুইপুরের জনসভা থেকেই দিল্লি রওনা হয়েছেন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন তাঁরা।জানা গিয়েছে, রাতের দিকে বিজেপি কোর কমিটির বৈঠক করবেন অমিত শাহ। সেখানে হাজির থাকার জন্যই মঙ্গলবার জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়কে। বৈঠকে থাকবেন রাজ্যের অন্যতম কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। রাতে যোগ দিতে পারেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...