Friday, June 19, 2026

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বামেদের মিছিল, দলবদলুদের কটাক্ষ সেলিমের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আরামবাগের (Arambag) কালীপুর থেকে বাসদেবপুর মোড় পর্যন্ত মিছিল করল বামেরা। আরামবাগের বাসদেবপুরে এক পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম (Cpim) নেতা মহম্মদ সেলিম (Md Selim), শ্রীদীপ ভট্টাচার্য (Shridip Bhattacharya), দেবব্রত ঘোষ (Debabrata Ghosh) এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ৷

এদিন মিছিল শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি (Bjp) সরকার ও রাজ্যের তৃণমূল (Tmc) সরকারকে একসঙ্গে আক্রমণ করেন মহম্মদ সেলিম। বিজেপি ও তৃণমূল দলকে দেশ থেকে উৎখাত করার ডাক দিয়ে বলেন, “এই দুই সরকারকে এমনি সরানো যাবে না। এদের খেদিয়ে বিদায় করতে হবে”। এদিন দলত্যাগী তৃণমূল নেতাদের কটাক্ষ করে সেলিম বলেন, “এতদিন পরে এঁদের মনে হয়েছে কাজ করতে পারছে না। তাই এখন ছোট দল ছেড়ে বড় চোরের দলে নাম লিখিয়েছেন”। এদিন মিছিলে কর্মী-সমর্থকদের ভিড় বামেদের মনে আশা জাগিয়েছে।

আরও পড়ুন-জরুরি তলব, কোর কমিটির বৈঠকে যোগ দিতে তড়িঘড়ি দিল্লি গেলেন মুকুল-শুভেন্দু-রাজীব

Advt

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...