Friday, June 19, 2026

বিহার থেকে বুদ্ধি ধার করার লোক এনে কোম্পানি চালাচ্ছে পিসি-ভাইপো: শুভেন্দু

Date:

Share post:

বারুইপুরের (Baruipur) সভা (Rally) থেকে স্বাভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রমণ শানালেন নব্য বিজেপি (BJP) নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। রাজীব কিছুটা নীতিগত দিক দিয়ে তাঁর পুরোনো দলকে বিঁধলেও আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক।

নাম না করে মমতার বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) বিরুদ্ধে এদিন একাধিক অভিযোগ তোলেন শুভেন্দু। তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও (Prasant Kishor) কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “তৃণমূল তো একটা রাজনৈতিক দল নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি। দু-জন মিলে দল চালায়। আর সেই কোম্পানি চালাতে বিহার থেকে লোক আনা হয়েছে। বুদ্ধি এত ভোঁতা হয়ে গেছে যে, বিহার থেকে বুদ্ধি ধার করার লোক এনেছে দল চালাতে।”

এখানেই শেষ নয়। পুরোনো দলকে তোপ দেগে শুভেন্দু বলেন, “চাকরি নেই। ৫ থেকে সাড়ে ৫ লক্ষ পদ তুলে দিয়েছে! প্রকৃত বেতন কেউ পায় না। সব চুক্তিভিত্তিক চাকরি। করোনা না এলে তো জানতেই পারতাম না, যে বাংলার গ্রামগঞ্জের এত লোক বাইরে কাজ করেন! তৃণমূল চাল-চোর, আমফানের টাকা-চোর। কয়লা-চোর। আর এখন টিকা-চোর! আপনাদের লড়তে হবে।”

বিজেপি কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে এদিনের সভা থেকে ভোকাল টনিক দেন শুভেন্দু অধিকারী। বারুইপুরে দাঁড়িয়ে তিনি বঙ্গ করেন। “এটা নাকি তৃণমূলের দুর্গ!। কিন্তু এই জেলা থেকেই বিজেপি সবচেয়ে ভাল ফল করবে। সংখ্যালঘু ভাইয়েরা কী শুধু তৃণমূলকে ভোট দেবে! নরেন্দ্র মোদিজি কি লকডাউনের সময় শুধু বেছে বেছে চাল দিয়েছেন? সংখ্যালঘু ভাই-বোনদের চাল দেননি? টাকা দেননি?” প্রশ্ন তোলেন শুভেন্দু।

আরও পড়ুন-“আমাকে যত জুতোর মালা পরাবে, ততই ভোট বাড়বে বিজেপির”, দাবি রাজীবের

Advt

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...