Tuesday, June 16, 2026

রাতারাতি উধাও বিজেপির পতাকা, শুভেন্দুর সভার আগেই ব্যাপক উত্তেজনা বারুইপুরে

Date:

Share post:

যেমন আশঙ্কা করা হয়েছিল তেমনটাই ঘটলো। তৃণমূলের (TMC) দুর্জয় ঘাঁটি বলে পরিচিত বারুইপুরে (Baruipur) বিজেপির (BJP) সভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), মুকুল রায়দের (Mukul Roy) জনসভা রয়েছে। তার আগে গতকাল রাত থেকে এখানে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়।

রবীন্দ্র ভবন সংলগ্ন নিউ ইন্ডিয়ান ক্লাবের মাঠে বড় মঞ্চে বানিয়েছে বিজেপি। গতকাল রাত থেকেই বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছিল এলাকা। কিন্তু সকাল হতেই উধাও গেরুয়া ফ্ল্যাগ। শুভেন্দুর সভার আগে খুলে ফেলা হল বিজেপির পতাকা। অভিযোগের তির তৃণমূলের দিকে। যা নিয়ে বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা ছড়াল।

এদিন বারুইপুরে বিজেপির তরফে যোগদান মেলারও আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা, শুভেন্দু অধিকারী ও মুকুল রায়। বিজেপির অভিযোগ, সেই সভা উপলক্ষে বারুইপুরের বিভিন্ন ওয়ার্ডে যে সব দলীয় পতাকা টাঙানো হয়েছিল, তা খুলে ফেলে দেওয়া হয়। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আদি ও নব্য বিজেপির দ্বন্দ্বের ফল, পাল্টা এমনটাই দাবি ঘাসফুল শিবির।

Advt

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...