Thursday, May 28, 2026

অভূতপূর্ব সাড়া, আগামী বছর ১৬ থেকে ২৩ জানুয়ারি বইমেলা করার প্রস্তাব কুণালের

Date:

Share post:

বইমেলা শেষ হতে আর মাত্র একদিন বাকি। ষষ্ঠ দিনে আগামী বছর ১৬ থেকে ২৩ জানুয়ারি বইমেলা করার প্রস্তাব দিলেন সাংবাদিক কুণাল ঘোষ । হৃষিকেশ পার্কে ‘বইমেলা ২০২১’ এর মঞ্চে সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের কাছে এই প্রস্তাব দেন কুণাল । তিনি বলেন, এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা হল না বলে এটা শুরু হয়েছে ঠিকই । কিন্তু প্রত্যেক বছর আরও বড় আকারে এই বইমেলার আয়োজন করতে হবে। বইমেলা যত হয় তত ভালো। তাঁর এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছেন আয়োজকরা। আগামীকাল বুধবার সমাপ্তি অনুষ্ঠানে আগামী বছরের বইমেলার দিন ঘোষণা করতে পারেন আয়োজকরা।
বইমেলায় হাজির ছিলেন  বিদ্যুৎমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় । তিনি পুরো আয়োজন দেখে মুগ্ধ । বলেন, এই পার্কে এত সুষ্ঠুভাবে বইমেলার আয়োজন করে তাকে লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তারা ।
উত্তর কলকাতার হৃষিকেশ পার্কের বইমেলা ২০২১ মহামার‍ি পরিস্থিতিতে কলকাতার একমাত্র বইমেলা যেভাবে উৎসাহ ও উদ্দীপনা যুগিয়েছে বইপ্রেমীদের মধ্যে , তাতে উচ্ছ্বসিত আয়োজকরা । বইমেলার আহ্বায়ক রূপা মজুমদার জানান, এখন থেকেই আমরা আগামী বছরের প্রস্তুতি শুরু করে দিতে চাই।
যেভাবে স্বল্প সময়ের মধ্যে বর্ণপরিচয় নিবেদিত বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটি এবার এই বইমেলার আয়োজন করেছে তা প্রশংসা কুড়িয়েছে সবার। এই বইমেলা যে পূর্ণাঙ্গ সফল তা স্বীকার করে নিয়েছেন সাধারণ বইপ্রেমী থেকে বিশিষ্টজনেরা। এমনকি খোদ গিল্ড কর্তারাও এই বইমেলা দেখে রীতিমতো উচ্ছ্বসিত। এবং প্রশংসায় তারা ভরিয়ে দিয়েছেন আয়োজকদের।
মঙ্গলবারও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্বর্ধনা ও আলোচনা । নতুন প্রজন্মের ভিড় ছিল দেখার মতো । আগামীকাল বুধবার পর্যন্ত চলবে এই বইমেলা ।
উদ্যোক্তাদের অন্যতম তথা বইমেলার আহ্বায়ক দেব সাহিত্য কুটিরের কর্ণধার রুপা মজুমদার বলেছেন, এবার প্রথম বছর এই বই মেলার। এবার বিভিন্ন প্রকাশনার ৪৫ টি স্টল রয়েছে৷ আছে আরও ৫০ টি লিটল ম্যাগাজিন স্টল৷ বইমেলার বাইরে রয়েছে ফুড স্টল৷ রোজ আছে সাংস্কৃতিক অনুষ্ঠান,সাহিত্য নিয়ে আলোচনা৷
কোভিড পরিস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে তখন এই বইমেলা ২০২১ প্রকাশকদের কাছে নতুন করে অক্সিজেন যুগিয়েছে বলা চলে।
এই বইমেলার প্রচার পর্বেও ছিল নতুনত্ব। একটি ট্রামকে সুন্দর করে সাজিয়ে ধর্মতলা ট্রাম ডিপো থেকে কলেজস্ট্রিট পর্যন্ত ট্রামের মাধ্যমে প্রচার করা হয়েছিল । এমনকি এই প্রথমবার কোনও বই মেলায় ২৫ শতাংশ ছাড়ে বই কিনতে পারছেন বইপ্রেমীরা।
প্রথমে ঠিক হয়েছিল ২৮ -৩১ জানুয়ারি বইমেলা চলবে৷ বইপ্রেমীদের ঢল দেখে ও উপস্থিত মন্ত্রীদের অনুরোধে সেই মেয়াদ বাড়িয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়৷

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...