Saturday, June 27, 2026

আমেরিকান সেন্টার হামলায় মূলচক্রী জেলবন্দি আফতাব সুগার আক্রান্ত! সুস্থ হতে কী করছে?

Date:

Share post:

শারীরিক সমস্যার আমেরিকান সেন্টারে (American Centre) ভয়াবহ জঙ্গি হামলার (Terror Attacked) মুলচক্রী আফতাব আনসারি‌‌ (Aftab Ansari) যাবজ্জীবন জেলবন্দি সাজাপ্রাপ্ত আফতাব আনসারি সুগারে (Sugar) জর্জরিত। এই রোগের থেকে মুক্তি পেতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত নিয়ম করে হাঁটতে হচ্ছে তাকে। কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি জেল (Presidency Jail) সংলগ্ন এলাকায় সকালে রোজ নিয়ম করে সকালে এক ঘন্টা এবং বিকেলে এক ঘন্টা হাঁটেন তিনি।

শুধু তাই নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাল্কা খাবার দেওয়া হচ্ছে তাকে। চোখে অস্ত্রোপচার ছাড়াও গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গতবছর আফতাবকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

উল্লেখ্য, ২০০২ সালের ২২ জানুয়ারি কলকাতায় আমেরিকান সেন্টারে ভয়াবহ জঙ্গি হামলা হয়। ঘটনায় চারজন পুলিশকর্মী-সহ একটি বেসরকারি সংস্থার রক্ষী নিহত হন। আততায়ীরা মোটরসাইকেলে এসে হামলা চালায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হামলার মাস্টার মাইন্ড আফতাব আনসারি ওরফে ফারহান মালিক। দুবাইয়ে গ্রেফতার করার পর আফতাবকে তুলে দেওয়া হয় ভারতের হাতে। বিশেষ সিবিআই আদালতে বিচার হয় আফতাব-সহ এই ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের। যাবজ্জীবন সাজা দেওয়া হয় আফতাবকে। আমেরিকান সেন্টার ছাড়াও ২০০১ সালে খাদিম কর্তা পার্থ রায়বর্মনের অপহরণ কাণ্ডেও মূল চক্রী ছিল আফতাব।

আরও পড়ুন- ফের শিখর ছুঁল দেশের শেয়ারবাজার, ৫০ হাজারের গণ্ডি পার সেনসেক্সের

Advt

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...