Friday, April 3, 2026

৫ ফেব্রুয়ারি নন্দনে শুরু হচ্ছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

আগামী ৫ ফেব্রুয়ারি নন্দনে শুরু হতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ৯ তারিখ পর্যন্ত। নন্দন ১, ২ ও ৩ প্রেক্ষাগৃহে চলবে এই উৎসব। ৫ তারিখ বিকেল পাঁচটায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের তথ্য সংস্কৃতি মন্ত্রী ড. হাসান মেহমুদ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান-প্রযুক্তি ও জৈব দফতরের মন্ত্রী ব্রাত্য বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার জনাব মহম্মদ ইমরান এবং বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

শুধু চলচ্চিত্র প্রদর্শনীই নয়, থাকবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে ১০০টি ছবির প্রদর্শনী। আকাডেমি অফ ফাইন আর্টসে  এই চিত্র প্রদর্শনী শুরু হবে ৫ তারিখেই। চলবে ১১ তারিখ পর্যন্ত। দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখা যাবে। কোভিড বিধিকে কড়াভাবে মান্যতা দিয়েই অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানানো হয়েছে।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...