Sunday, June 14, 2026

রাজ্যে শুরু কোভ্যাকক্সিন প্রয়োগ, টিকা নিলেন স্বাস্থ্য সচিব সৌমিত্র মোহন

Date:

Share post:

রাজ্যে শুরু হল করোনা (Corona) কোভ্যাকক্সিন (COVAXIN)। আজ, বুধবার থেকে কোভ্যাক্সিন দেওয়া শুরু হয়েছে এসএসকেএম (SSKM), কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Kolkata Medical Collage Hospital) আর আরজি কর হাসপাতালে (RG Kar Hospital)। ২০জন করে বেনিফিসিয়ারিজকে দেওয়া হচ্ছে এই কোভ্যাকক্সিন।

রাজ্যের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের উৎসাহ দিতে কোভ্যাকসিন নিলেন স্বাস্থ্য সচিব (Health Secretary) সৌমিত্র মোহন (Soumitra Mohan)। পাশাপাশি টিকা নিয়েছেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ দেবাশিস ভট্টাচার্যও। টিকা নিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের এএমডি স্মিতা সান্যাল শুক্লাও। পিজির ভ্যাকসিন প্রধান কেন্দ্র থেকে টিকা নেন তাঁরা। প্রসঙ্গত, সৌমিত্রবাবু এ রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশন-এর প্রধান এবং টিকাকরণের শীর্ষকর্তা।

এ রাজ্যে প্রথম দফায় কোভ্যাক্সিনের (Covaxin) ১লক্ষ ৬৮ হাজার ডোজ এসেছিল গত ২২ জানুয়ারি। তৃতীয় ফেজ ট্রায়াল সম্পূর্ণ না হওয়ায়, গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কোভ্যাক্সিন (Covaxin) নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল স্বাস্থ্যকর্মীদের মধ্যে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ছাড়া ব্যবহার করা হবে না কোভ্যাক্সিন। রাজ্যের বিশেষজ্ঞ কমিটির বৈঠকের পর স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নেয়, ২ অথবা ৩ ফেব্রুয়ারি কলকাতার ৩টি হাসপাতাল, এসএসকেএম (SSKM), আরজিকর (RG Kar)এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।

আরও পড়ুন-‘মারাঠি নন কন্নড় ছিলেন ছত্রপতি শিবাজী’, ঠাকরেকে তোপ কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর

Advt

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...