Tuesday, June 23, 2026

“আব্বাস জোকার”! মিমের সঙ্গে গাঁটছড়া নিয়ে তীব্র কটাক্ষ ত্বহার

Date:

Share post:

পীরজাদা আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) যতই মিমের (Mim) গুণকীর্তন করুন না কেন, সেটাকে নিতান্তই ‘বালখিল্য’ বলে উড়িয়ে দিলেন ফুরফুরা শরিফের আরেক পীরজাদা ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)। শুধু তাই নয় মিমকে বিজেপির (Bjp) বি-টিম বলে কটাক্ষ করেন তিনি। সম্প্রতি মিমকে সঙ্গে নিয়ে নতুন দলের ঘোষণা করেছেন আব্বাস। আর এর পরেই ফের প্রকাশ্যে ফুরফুরা শরীফের গোষ্ঠী দ্বন্দ্ব।

মঙ্গলবার, ত্বহা সিদ্দিকি হুগলির (Hooghly) আরামবাগে একটি অনুষ্ঠানে সরাসরি আব্বাসকে কটাক্ষ করেন। বলেন, “আব্বাস জোকার, বাচ্চা ছেলে”। এমনকী, তিনি পরিবারের নামে কলঙ্ক বলেও মন্তব্য করেন ত্বহা।

ত্বহা সিদ্দিকি বারবারই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে জোর দিয়েছেন। এই কারণে বিজেপিকে কটাক্ষও করেন তিনি। ত্বহা সিদ্দিকির মতে, বিজেপির বি-টিম হল মিম। পীরজাদা ত্বহা সিদ্দিকি সরাসরি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান কড়া সমালোচনা করেন। তিনি কটাক্ষ করে বলেন, “আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Awaisi) বাইরে সাদা কাপড় পরলেও, কিন্তু ভিতরে রয়েছে তাঁর রং গেরুয়া”। আর আসাদউদ্দিন ওয়াইসির এই দলকে বাংলায় আব্বাস সিদ্দিকিই নিয়ে এসেছেন। ত্বহার মতে, কেউ এটাকে সমর্থন করবে না।

আরও পড়ুন-রাজ্যে শুরু কোভ্যাকক্সিন প্রয়োগ, টিকা নিলেন স্বাস্থ্য সচিব সৌমিত্র মোহন

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...