Saturday, April 4, 2026

বিজেপির রথযাত্রা: বিরোধিতায় হাইকোর্টে জনস্বার্থ মামলা, অনুমতি লাগবে স্থানীয় প্রশাসনের

Date:

Share post:

ফের জটে বাংলায় বিজেপির (BJP) রথযাত্রা (Rathyatra)। আজ, বুধবার রথযাত্রার বিরোধিতা করে একটি জনস্বার্থ মামলা করা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আবার বিজেপিকে চিঠি দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, রথযাত্রার জন্য স্থানীয় প্রশাসনের কাছে থেকে অনুমতি নিতে হবে। সব মিলিয়ে রথযাত্রা নিয়ে বেকায়দায় গেরুয়া শিবির।

বিজেপির তরফে রথযাত্রার অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। নবান্নর(Nabanna) তরফে পাল্টা চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে, স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। তবে রাজ্য বিজেপির তরফে আইন মেনে রথযাত্রার পরিকল্পনা করা হচ্ছে।

অন্যদিকে, বিজেপির রথ রুখতে আজ, বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। মামলায় যুক্তি দেখানো হয়েছে, রাজ্যজুড়ে ওই রথযাত্রায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, বাড়তে পারে সাম্প্রদায়িক উত্তেজনা। পাশাপাশি, করোনা মহামারির বিষয়টিও তুলে ধরা হয়। মামলার পার্টি করা হয়েছে কেন্দ্র, রাজ্য ও বিজেপিকে। এ নিয়ে আগামিকাল শুনানি হতে পারে।

উল্লেখ্য, একুশের ভোটের আগে বাংলায় মোট ৫টি রথযাত্রা করার পরিকল্পনা ঘোষণা করেছে বিজেপি। আগামী ৬ ফেব্রুারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।

আরও পড়ুন- এবার মাদক মামলায় আটক করা হল সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ঋষিকেশ পাওয়ারকে

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...