Saturday, June 27, 2026

শিয়ালদহ ফ্লাইওভারে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুটারচালকের

Date:

Share post:

ফের কলকাতায় ফ্লাইওভারে দুর্ঘটনার ঘটনা ঘটল। এবার শিয়ালদহ ফ্লাইওভারে।  এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার সকালে হাওড়া-শিয়ালদহ ২৮ নম্বর রুটের একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুটার চালকের। গুরতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, শিয়ালদহ ফ্লাইওভারে একটি চলন্ত  স্কুটারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে হাওড়া-শিয়ালদহ ২৮ নম্বর রুটের একটি বাস। স্কুটারের চালক ছিটকে রাস্তায় পড়ে গেলে তাঁর উপর দিয়েই বাসটি চলে যায়। পাশাপাশি স্কুটার চালকের পিছনে বসা আরও এক সওয়ারি গুরুতরভাবে আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয়রা এনআরএস হাসপাতালে ভর্তি করলে স্কুটার চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত স্কুটার চালকের সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতের নাম মহম্মদ হাসিম খান। বছর পঁয়ষট্টির ওই ব্যক্তি কলুটোলা এলাকার বাসিন্দা। স্কুটারের পিছনের আসনে বসে ছিলেন তাঁর বন্ধু। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বেপরোয়া গতিতে বাসটি চলছিল। ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা। ঘাতক বাসের চালক ও খালাসি পলাতক বলে জানা গিয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ। আটক করা হয় বাসটিকে। কীভাবে এবং কার দোষে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...