Saturday, April 4, 2026

কৃষক আন্দোলন: দিল্লি হিংসার ঘটনায় হস্তক্ষেপে ‘না’ শীর্ষ আদালতের, আবেদন খারিজ

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের(Republic day) দিন কৃষকদের ট্রাক্টর মিছিলকে(tractor rally) কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল রাজধানী দিল্লি। সেই ঘটনায় কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল দেশের শীর্ষ আদালতে(Supreme Court)। বুধবার সেই মামলায় আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। পাশাপাশি খারিজ করে দেওয়া হয়েছে মামলাটি। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) তাঁর এক বয়ানে বলেছেন আইন আইনের মতো কাজ করবে। ফলে এখানে কোনওরকম হস্তক্ষেপ করবে না আদালত।

বুধবার আদালতের প্রধান বিচারপতি জানান, আমরা আশা করছি সরকার এই মামলার শুনানি করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা পড়েছি। যেখানে উনি বলেছেন আইন আইনের মতো করে কাজ করবে। ফলে এমন পরিস্থিতিতে আমরা এই মামলায় কোনওভাবেই হস্তক্ষেপ করবো না। আদালতের তরফে মামলাকারীকে জানানো হয়েছে, ‘আপনি সরকারের কাছেই আপনার এই আবেদন জমা দিন।’ মামলাকারীর তরফে নিরপেক্ষ তদন্তের আবেদন আদালত আরও জানায়, সরকার এই ঘটনার তদন্ত করছে।

আরো পড়ুন:লালকেল্লা কাণ্ডে অভিযুক্ত দীপ সিধুকে ধরতে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

উল্লেখ্য প্রজাতন্ত্র দিবসের দিন পরিষদের প্রাক্তন মিছিলকে কেন্দ্র করে একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটে। এহেন সময়ই লালকেল্লাতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় পতাকার পাশাপাশি সেখানে টাঙ্গানো হয় ধর্মীয় পতাকা। কৃষকদের আন্দোলনের ফলে প্রায় শতাধিক পুলিশ কর্মী আহত হন। ঘটনার মূল অভিযুক্ত আর খোঁজ দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এই তালিকায় নাম রয়েছে দীপ সিদ্ধুরও।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...