Wednesday, June 24, 2026

লালকেল্লা কাণ্ডে অভিযুক্ত দীপ সিধুকে ধরতে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসে (republic day) ঐতিহাসিক লালকেল্লায় (red fort) ঢুকে জাতীয় পতাকার অবমাননা ও তাণ্ডবের (violence) ঘটনায় মূল অভিযুক্ত দীপ সিধুকে (deep sidhu) ধরতে এবার ১ লক্ষ টাকা পুরস্কার (reward) ঘোষণা করল দিল্লি পুলিশ (Delhi police)। লালকেল্লা কাণ্ডে এফআইআর দায়েরের পর থেকেই বেপাত্তা বিজেপি ঘনিষ্ঠ এই পাঞ্জাবি অভিনেতা। অভিযুক্ত দীপ সিধু ভিডিও বিবৃতিতে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিলেও তাকে খুঁজে পাচ্ছে না দিল্লি পুলিশ। অবশেষে তার নাগাল পেতে ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হল। দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দীপের অবস্থান বা গতিবিধি সম্বন্ধে উপযুক্ত খবর দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। কৃষি আইন বিরোধিতার নামে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় ঢুকে বেনজির তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্ত অন্য ৪ জন হলেন জয়বীর সিংহ, বুটা সিংহ, সুখদেব সিংহ এবং ইকবাল সিংহ। এই চারজনের নামেও ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ঘটনার পর থেকে তারাও গা ঢাকা দিয়ে রয়েছেন বলে অভিযোগ। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই দিল্লি এবং পঞ্জাবের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ৪৪টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১২২ জনকে।

বিতর্কিত ৩টি কৃষি আইনের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি রাজধানীতে ট্র্যাক্টর মিছিল করেন কৃষকরা। অধিকাংশ কৃষক পূর্ব নির্ধারিত পথ ধরে মিছিল নিয়ে এগোলেও, আন্দোলনকারীদের একটি দল ছত্রভঙ্গ হয়ে যায় এবং লালকেল্লা পর্যন্ত পৌঁছে যায়। লালকেল্লার সামনে অংশে জাতীয় পতাকার পাশে একটি খুঁটিতে এবং অন্য একটি গম্বুজের উপর নিশান সাহিবের পতাকাও টাঙিয়ে দেন তাঁরা। লালকেল্লায় ঢুকে এই নজিরবিহীন কাণ্ড ঘটানোর পর সমালোচনা শুরু হয় সর্বস্তরে। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলিও এই আচরণের কড়া নিন্দা করে। কৃষক নেতারা তখন থেকেই অভিযোগ জানাচ্ছেন যে কৃষক আন্দোলনকে বদনাম করতে পূর্ব পরিকল্পিতভাবে লালকেল্লায় তাণ্ডব চালিয়েছে দীপ সিধুর মত বিজেপির এজেন্টরা। তারা কৃষক আন্দোলনকে বিপথগামী করার চক্রান্তে যুক্ত। উল্লেখ্য, এই দীপ সিধু বিজেপি সাংসদ সানি দেওলের অত্যন্ত ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীপ সিধুর ছবি প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন-হিন্দুস্তান এ্যারোনেটিক্স লিমিটেডের নয়া প্ল্যান্টের সূচনা করলেন রাজনাথ সিং

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...