Saturday, June 13, 2026

নির্বাচন ঘোষণার আগেই গোসাবায় সব দেওয়াল তৃণমূলের, “প্রার্থী”র নামও লিখে ফেললেন কর্মীরা

Date:

Share post:

লক্ষ্য একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন (Assembly Election)। নবান্ন (Nabanna) দখলের লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে সব পক্ষই। শীতের আমেজেও তাই ভোটের উত্তাপ ধীরে ধীরে লাগতে শুরু করেছে বঙ্গবাসীর গায়ে। তবে এখনও স্থির হয়নি নির্বাচনের দিনক্ষণ। কিন্তু তার আগেই প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক-বিরোধী।

তবে ভোট ঘোষণা না হলে কোনও দলই প্রার্থী ঘোষণা করে না। এবারেও তা হয়নি। অথচ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার (Gosaba) কিছু এলাকায় দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে বেশকিছু দেওয়ালে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ন্ত নস্করের (Jayanta Naskar) নাম লিখতে শুরু করেছেন দলীয় কর্মী-সমর্থকরা।

প্রসঙ্গত, তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বার বিধানসভা ভোটে নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্র থেকে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর মমতার এই ঘোষণাকে কেন্দ্র করে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। কারণ, শুভেন্দুর খাসতালুক নন্দীগ্রামে দাঁড়িয়েই তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। আর দলনেত্রীর সেই ঘোষণার পর নন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে “প্রার্থী” মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

কিন্তু জয়ন্ত নস্করের নামে দেওয়াল লিখন নিয়ে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, “নির্বাচনী প্রচার শুরু হয়েছে। প্রতিদিন বিধানসভার বিভিন্ন প্রান্তে মিটিং, মিছিল চলছে। জয়ন্ত নস্করই আবার এই এলাকা থেকে তৃণমূলের টিকিটে লড়াই করবেন এটা নিশ্চিত। তাই দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে।”

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ড: রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত করতে হবে সিবিআইকে, নির্দেশ হাইকোর্টের

Advt

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...