Thursday, June 25, 2026

বার্ড ফ্লু আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল লালকেল্লা

Date:

Share post:

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল দিল্লির ঐতিহাসিক  সৌধ লালকেল্লা।  স্থানীয় এবং বহিরাগত সব ধরনে দর্শকদের জন্যই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে এই সৌধ। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (Archaeological Survey of India)-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যেভাবে মারাত্মকহারে বার্ড ফ্লু সংক্রামিত হচ্ছে, তাতে রাশ টানতে লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা শাসক এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ সৌধ লালকেল্লা আগামী নির্দেশিকা না জারি হওয়া পর্যন্ত স্থানীয় এবং বাইরের  পর্যটকদের জন্য বন্ধ থাকবে। কারণ, দিল্লির যে এলাকায় লালকেল্লার অবস্থান, সেই এলাকায় এভিয়েন ইনফ্লুয়েঞ্জার প্রকোপ রয়েছে। এলাকাটি ইনফেক্টেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। তাই পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে  এই ঐতিহাসিক সৌধ।

গত ২৬ জানুয়ারি  সাধারণ তন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি বিশৃঙ্খলা তৈরি করায় ২৭ জানুয়ারি লালকেল্লা বন্ধ রাখা হয়েছিল দর্শক এবং পর্যটকদের জন্য। ঘটনার তদন্তে শুরু করেছে দিল্লি পুলিশ। শনিবার ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল লালকেল্লার বিভিন্ন অংশে ঘুরে নমুনা সংগ্রহ করেন। তবে সেই অর্ডারে কেন লালকেল্লা বন্ধ রাখা হবে ২৭ জানুয়ারি, তার কোনও উল্লেখ ছিল না। উল্লেখ্য, এর আগেও বার্ড ফ্লু-র জন্য ঐতিহাসিক এই সৌধ বন্ধ রাখা হয়েছিল ৬-১৮ জানুয়ারি এবং ১৯-২২ জানুয়ারি।

আরও পড়ুন –এবার খুলছে স্টেডিয়াম, সুইমিং পুল, বিজ্ঞপ্তিতে জানালো রাজ্য সরকার

Advt

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...