Wednesday, June 3, 2026

মিড ডে মিলে দেওয়া হবে ডাল-সোয়াবিন চিনিও

Date:

Share post:

মিড ডে মিলের (Mid Day Meal) খাবারে এবার নতুন কয়েকটি উপাদান যোগ হল। এখন থেকে প্রতি মাসে মিড ডে মিলে ডাল, সোয়াবিন এবং চিনিও দেওয়া হবে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, প্রতি মাসে ২৫০ গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন ও ৫০০ গ্রাম চিনিও দেওয়া হবে। তবে এই সুবিধা শুধু মাত্র মার্চ ও এপ্রিল মাসেই পাওয়া যাবে। মঙ্গলবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, । আগামী মার্চ ও এপ্রিল মাসে এই অতিরিক্ত খাবারগুলি দেওয়া হবে।

কোভিড পরিস্থিতির মধ্যেও পুষ্টির যাতে অভাব না হয় তা নিশ্চিত করতে মিড ডে মিলের খাবার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার। লকডাউনের সময় থেকে প্রত্যেক মাসে মিড ডে মিল প্রাপক শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছিল ২ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি আলু ও ১০ টাকার একটি সাবান দেওয়া হচ্ছিল। তবে এদিন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, প্রতি মাসে ২৫০ গ্রাম ডাল, ২০০ গ্রাম সোয়াবিন ও ৫০০ গ্রাম চিনিও দেওয়া হবে। তবে এই সুবিধা শুধু মাত্র মার্চ ও এপ্রিল মাসেই পাওয়া যাবে। এজন্য পড়ুয়া পিছু  ৮৬ টাকা করে অতিরিক্ত খরচ হবে রাজ্য সরকারের।

যদিও  মঙ্গলবারের এই বিজ্ঞপ্তি দেখে বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ শুরু করে দিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে ভোটের মুখে তোষণ রাজনীতির অভিযোগ তুলছেন বিরোধীরা।  এই সুবিধা শুধুমাত্র মার্চ ও এপ্রিল মাসেই কেন পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে,।এই সুবিধাও ভোটের কথা মাথায় রেখেই দেওয়া হচ্ছে কিনা। কারণ , অতিরিক্ত খাদ্য দেওয়ার এই সময়ের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন-বার্ড ফ্লু আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল লালকেল্লা

Advt

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...