Saturday, April 4, 2026

শারীরিক নির্যাতনের পর নাবালিকাকে গলা কেটে খুন! জোড়াবাগানে উত্তেজনা

Date:

Share post:

৯ বছরের এক নাবালিকার (Minor) গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতার জোড়াবাগান থানা (Jora bagan PS) এলাকায়। অভিযোগ, ওই নাবালিকাকে শারীরিক নির্যাতনের পর গলা কেটে খুন করা হয়। ঘটনাস্থলে পুলিশ এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীযারা।

পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছেছেন জয়েন্ট সিপি (Jt CP) ক্রাইম মুরলিধর শর্মা (Murlidhar Sharma)। স্নিফার ডগ (Sniper Dog) নিয়ে চলছে তল্লাশি (Raid)। এলাকায় রয়েছেন বিদায়ী কাউন্সিলরও।

জানা গিয়েছে, ৯ বছরের ওই শিশুটি জোড়াবাগানের বৈষ্ণব শেঠ স্ট্রিটে মামাবাড়ি বেড়াতে এসেছিল। গতকাল, বুধবার সন্ধ্যা থেকেই সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়া গেলে পরিবারের সদস্যরা রাতেই থানায় খবর দেয়। কিন্তু অভিযোগ, পুলিশের তরফ থেকে তেমন কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন:শীতের ঝোড়ো ব্যাটিং আগামী সপ্তাহেও!

এরপর আজ, বৃহস্পতিবার সকালেই নাবালিকার নগ্ন দেহ পড়ে থাকতে দেখেন বাড়ির সদস্যরা। মামাবাড়ির ঠিক পাশের বাড়ির চার তলার ছাদে তার গলা কাটা দেহ উদ্ধার করা হয়। ঘটনা জানাজানি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দেশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

Advt

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...