Saturday, April 4, 2026

ব্যারাকপুর-বারাসাত মেট্রো মাটির নীচ থেকেই, মোদির হস্তক্ষেপে কাটলো জমি জট

Date:

Share post:

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) উদ্যোগ ও প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) তৎপরতায় কাটল বিমানবন্দর থেকে উত্তর ২৪ পরগনার বারাসত মেট্রোর (Barasat Metro Railway) জমি জট। মোদির নির্দেশ অনুসারে নিউ বারাকপুর থেকে বারাসত পর্যন্ত মেট্রো যাবে মাটির নীচ দিয়েই। ফলে নতুন করে জমি অধিগ্রহণের কোনও দরকারই হবে না। তবে আগে এই রুটে জমি অধিগ্রহণে সমস্যার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রের খবর, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বিমানবন্দর – বারাসত মেট্রোর জমি সমস্যা নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রীর। সেখানে মুখ্যমন্ত্রী জানান, নিউ বারাকপুর থেকে বারাসত পর্যন্ত রাস্তার পাশে জমি অধিগ্রহণ অসম্ভব। তাই ওই রুটে মেট্রো চলুক মাটির নীচ দিয়ে। সঙ্গে রেল মন্ত্রককে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

উত্তর শহরতলিকে কলকাতার সঙ্গে সমন্বয় রাখতে বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ চলছে পুরোদমে। বিমানবন্দর থেকে নিউ বারাকপুর পর্যন্ত মেট্রো আসবে যশোর রোড ধরে। কিন্তু তারপর রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় মাটির ওপর দিয়ে মেট্রো নিয়ে যেতে জমি অধিগ্রহণের প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে কাটল সেই জট। মুখ্যমন্ত্রীর আপত্তিতেই সিলমোহর।

আরও পড়ুন- বন-সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি, তদন্তে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...