Wednesday, June 24, 2026

বন-সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি, তদন্তে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

Date:

Share post:

বন-সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি। এই নিয়ে হবে তদন্ত। তদন্তে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এবার রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি মন্ত্রিত্ব, বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর চাটার্ড প্লেনে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করেন রাজীব, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং রথীন চক্রবর্তী।

এরপর গত বুধবার আলিপুরদুয়ারে প্রাক্তন মন্ত্রীর নাম না করেই মমতা কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জানি যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ছিল, বন সহায়ক স্কিমে আমাদের সঙ্গে থাকা এক নেতা কারসাজি করেছে। আমার কাছে অনেকে এই অভিযোগ করেছে।’ এটুকুতেই থেমে যাননি মমতা। তিনি কড়া ভাষায় বলেন, “নির্বাচন ঘোষণা হলেও তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে।”

এর কিছুক্ষণের মধ্যেই মমতার তোলা অভিযোগের জবাব দেন রাজীব। বলেন, ‘মন্ত্রিত্বে থাকাকালীন নিয়োগ প্রক্রিয়া ঘিরে কে কবে কোথা থেকে সুপারিশ করেছে, কালীঘাট থেকে কোন সুপারিশ এসেছে- সব প্রমাণ রয়েছে। কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে সাপ আপনি বার করছেন। তদন্ত করুন। চ্যালেঞ্জ করছি। সামলাতে পারবেন তো?’

আরও পড়ুন –১০ ফেব্রুয়ারি মালদহে নাড্ডার পাল্টা সভা মমতার

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...