Saturday, April 4, 2026

‘নিয়মের ব্যতিক্রম হবে না’, প্রধানমন্ত্রীর ভাইঝিকে প্রার্থী করলো না বিজেপি

Date:

Share post:

তিনি প্রধানমন্ত্রীর ভাইঝি৷ আমেদাবাদের পুরসভার নির্বাচনে (Municipal vote, Ahmedabad ) প্রার্থী হওয়ার জন্য বিজেপি-র কাছে টিকিটও চেয়েছিলেন৷

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইয়ের মেয়ে সোনাল মোদিকে (Sonal Modi) প্রার্থী করলো না বিজেপি(BJP)৷ দলের নিয়ম মেনেই সোনালকে টিকিট দেওয়া হয়নি বলে জানিয়েছে বিজেপি৷ তিনি প্রধানমন্ত্রীর ভাইঝি (niece), শুধুমাত্র একারনেই তাঁকে প্রার্থী করা যায়না, এমনই জানিয়েছে গেরুয়া শিবির৷ নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির মেয়ে এই সোনাল৷

ইকনমিক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমেদাবাদ পুর নির্বাচনের জন্য বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে সোনাল মোদির নাম নেই৷ সোনাল মোদি বোড়াকদেভ ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার জন্য বিজেপি-র কাছে টিকিট চেয়েছিলেন৷ প্রহ্লাদ মোদির আমেদাবাদে একটি রেশনের দোকান রয়েছে৷ গুজরাতের ফেয়ার প্রাইস শপস অ্যাসোসিয়েশনের সভাপতিও প্রহ্লাদ মোদি৷ বাংলায় একাধিকবার এসেছেন প্রহ্লাদ৷

সোনাল মোদির বয়স ৩০-এর কাছাকাছি৷ গৃহকর্মের ব্যস্ত থাকেন৷ এ বছর রাজনীতিতে পা রাখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি৷ কিন্তু বিজেপি নেতারা জানিয়ে দিয়েছেন, দলের কোনও নেতার আত্মীয়কে টিকিট দেওয়ার নিয়ম নেই৷ প্রধানমন্ত্রী ভাইঝির ক্ষেত্রেও তাই নিয়মের ব্যতিক্রম হবে না৷

সোনাল মোদি অবশ্য দাবি করেছেন, প্রধানমন্ত্রীর ভাইঝি হিসেবে নয়, একজন সাধারণ বিজেপি কর্মী হিসেবেই টিকিট চেয়েছিলেন তিনি৷ মেয়ের পাশে দাঁড়িয়েছেন প্রহ্লাদ মোদি৷ প্রহ্লাদ বলেছেন, “প্রার্থী হতে চাওয়া কখনই স্বজনপোষণ নয়৷ প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে আমরা কখনও কিছু করি না৷ আমাদের পরিবারের প্রত্যেকেই খেটে উপার্জন করি৷”
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি বিজেপি সোনাল মোদিকে জানিয়ে দিয়েছে, দলের কোনও নেতার আত্মীয়কে টিকিট দেওয়া হবে না৷ পাশাপাশি জানানো হয়, ৬০-এর উপরে বয়স এবং কাউন্সিলর হিসেবে যাঁরা তিন বারের মেয়াদ কাটিয়ে ফেলেছেন, তাঁদেরও টিকিট দেওয়া হবে না৷

প্রসঙ্গত, আমেদাবাদ, সুরাত, বরোদা এবং রাজকোট, এই চার পুরসভার নির্বাচনের জন্য বৃহস্পতিবার রাতে ৫৭৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি৷ আগামী ২১ ফেব্রুয়ারি গুজরাতের ৬টি পুরসভার নির্বাচন হবে৷ আরও ৮১টি পুরসভা, ৩১টি জেলা পঞ্চায়েত এবং ২৩১টি তালুকা পঞ্চায়েতে ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি৷

আরও পড়ুন:যত বেশি সম্ভব দফায় নির্বাচনের দাবি নিয়ে কমিশনে দিলীপ, লকেটরা

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...