Thursday, June 25, 2026

৬৫ বছরের ওপরে বয়স্কদের কোভিশিল্ড নয়! জানাচ্ছে এই দেশগুলি

Date:

Share post:

৬৫ বছরের ওপরে যাঁদের বয়স তাঁদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি করোনাভাইরাসের টিকা না দেওয়ার সিদ্ধান্ত জানাল ডেনমার্ক ও নরওয়ে। দুই দেশের স্বাস্থ্যমন্ত্রক থেকে বিবৃতি জারি করে বলেছে, ৬৫ বছরের অধিক বয়সীদের কোভিশিল্ড দেওয়া হবে না। এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়েছে, বয়স্কদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি টিকার প্রভাব সংক্রান্ত পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

ডেনমার্কের ন্যাশনাল বোর্ড অফ হেলথ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, বয়স্কদের মধ্যে এই টিকার কার্যকারিতা সম্পর্কে আরও তথ্য না পাওয়ার আগে পর্যন্ত কোভিশিল্ড ৬৫ বছরের কম বয়সীদের দেওয়া উচিত। বুধবার বেলজিয়ামের কর্তৃপক্ষ ৫৫ বছরের অধিক বয়সীদের টিকা না নেওয়ার সুপারিশ করে। এর আগে ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেনও শুধু ৬৫ বছরের কম বয়সীদের জন্য এ টিকার ব্যবহার সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয়। সুইজারল্যান্ডও যে কোনও বয়সের মানুষের জন্য কোভিশিল্ড প্রয়োগ করার অনুমোদন দেয়নি। অন্যদিকে, জার্মানির দু’টি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, অক্সফোর্ডে-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি টিকা বয়স্কদের কাজে আসে না। সেখানে দাবি করা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮-১০ শতাংশ।

হ্যান্ডলসব্যাট-এর রিপোর্টে রয়েছে, বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন মাত্র ৮ শতাংশ কার্যকর। আর বিল্ডের রিপোর্ট বলছে, তা ১০ শতাংশের কম কার্যকর। তবে কোভিশিল্ডের কার্যকারিতা সম্পর্কে আত্মবিশ্বাসের কথা জানিয়ে অ্যাস্ট্রাজেনেকা এক বিবৃতিতে জানিয়েছে, অতিমারির সময়ে তাঁদের টিকার বাস্তব প্রভাব রয়েছে। চারটি মহাদেশের প্রায় অর্ধশত দেশে এর অনুমোদন দেওয়া হয়েছে৷

আরও পড়ুন-‘তোমাকে চাই’, ২৮শের ব্রিগেডে বুদ্ধবাবুর ছোঁয়া পেতে মরিয়া বামফ্রন্ট

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...