Saturday, April 4, 2026

যত বেশি সম্ভব দফায় নির্বাচনের দাবি নিয়ে কমিশনে দিলীপ, লকেটরা

Date:

Share post:

যত বেশি সম্ভব দফায় নির্বাচনের দাবি নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ বিজেপি (Bjpl। শুক্রবার, নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধিদল। ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), অর্জুন সিং (Arjun Singh), ভূপেন্দ্র পাঠক (Bhupendra Pathak)-সহ শীর্ষ নেতৃত্বের কয়েকজন। কমিশনের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি জানান, ৭-৮ দফায় হবে না। ১০ দফায় ভোট গ্রহণ করাতে হবে।

শুধু ১০ দফা বেশি করার দাবিই নয়, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, শাসকদলের হয়ে কাজ করায় অভিযুক্ত অফিসারদের বদলি, ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক দাবি পেশ করেন তাঁরা।

সূত্রের খবর, সরস্বতী পুজোর পরেই রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন।

নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি আগে থেকেই জানিয়েছিল গেরুয়া শিবির। এবার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে কমিশনে দরবার করে বিজেপির প্রতিনিধিদল। একই সঙ্গে করোনাকালে বিহার ভোটে যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটা বজায় রাখারও আর্জি জানানো হয়েছে।

রাজ্যে ৬ থেকে ৭ দফায় ভোট করানো হতে পারে বলে সূত্রের খবর। করোনা পরিস্থিতির কারণে এবার বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে। অনলাইনে মনোনয়ন জমা নেওয়া হবে। তার জন্য আগে থেকেই জেলাশাসকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। সব মিলিয়ে এখন কবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন সেদিকেই তাকিয়ে বাংলা।

আরও পড়ুন-শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে অপরিবর্তিত রেপো রেট, আশাবাদী RBI গভর্নর

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...