Tuesday, February 3, 2026

ফাউলারের শাস্তি কমানোর আর্জি খারিজ করল শৃঙ্খলারক্ষা কমিটি

Date:

Share post:

খারিজ হয়ে গেল এসসি ইস্টবেঙ্গল( sc east bengal) কোচ রবি ফাউলারের ( Robbie Fowler) শাস্তি কম করার আর্জি। ম‍্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিককে অপমান করার জন‍্য ফাউলারকে চার ম‍্যাচ নির্বাসিত এবং পাঁচ লক্ষ‍্য টাকা জরিমানা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন শৃঙ্খলারক্ষা কমিটি। সেই শাস্তি পুনর্বিবেচনার জন‍্য এদিন শৃঙ্খলারক্ষা কমিটির চ‍্যেয়ারম‍্যান আইনজীবী উষানাথ বন্দ‍্যোপাধ‍্যায়কে ( usha nath banerjee) অনুরোধ করে লাল-হলুদ কর্তারা। কিন্তু তা খারিজ করে দেন উষানাথ বন্দ‍্যোপাধ‍‍্যায়।

এদিন তিনি বলেন, ‘‘শৃঙ্খলারক্ষা কমিটি সর্বসম্মত ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে। তাই ইস্টবেঙ্গলের কর্তা আবেদন করলেও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রশ্ন নেই। কারণ, ফাওলার যে আচরণ করেছেন তা কখনওই মেনে নেওয়া যায় না। সিদ্ধান্ত ঘোষণা করার পরে তা পুনর্বিবেচনা করার এক্তিয়ারও আমাদের নেই।’’

এদিকে লাল-হলুদ কর্তরা ইস্টবেঙ্গল কোচের শাস্তি কমানো আর্জি করলেও, শ্রী সিমেন্টের তরফ থেকে কোন আর্জি করা হয়নি।

এদিকে ইনভেস্টর কম্পানি সঙ্গে ক্লাবকর্তাদের বিবাদ তুঙ্গে। এখনও চুক্তিপত্র নিয়ে বিনিয়োগকারী সংস্থা এবং ক্লাব কর্তাদের সঙ্গে বিবাদ চলছে। ১৯ ফেব্রুয়ারি ডার্বির পর গোয়ার এই নিয়ে বৈঠকে বসবে দুইপক্ষ। এরই মধ‍্যেই বিস্ফোরক লাল-হলুদের সহকারি কোচ টনি গ্র‍্যান্ট। এদিন তিনি টুইটারে লেখেন, ‘‘বোঝাই যাচ্ছে ক্লাবের পুরনো কর্তারা আমাদের সমস্যায় ফেলতে চাইছেন। আমরা এই ক্লাবের সব ইতিহাস জেনে এসেছি। আইএসএল একটা বড় মঞ্চ। আমরা সমর্থকদের কাছে আবেদন করব আমাদের ওপর ভরসা রাখতে।” যদিও এই নিয়ে শ্রী সিমেন্টের পক্ষ থেকে এই বিষয়ে কোন মন্তব্য করেননি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

spot_img

Related articles

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে...

মোদির মুখে ট্রাম্প-স্তুতি, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমালো আমেরিকা 

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি, একের পর...

SIR বিরোধিতায় বড় কর্মসূচির পথে তৃণমূল! মঙ্গলের দুপুরে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর 

বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ আঁতাতে তৈরি SIR বিরোধিতায় দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার...