Thursday, June 25, 2026

লাল-হলুদ কনের সবুজ-মেরুন বর

Date:

Share post:

কনের পরনে লাল-হলুদ বেনারসি। বরকর্তার পরনে সবুজ পাঞ্জাবি। পাত্রীপক্ষের বিয়ের প‍্যান্ডেল লাল-হলুদ কাপড়ে মোড়া। সেই দেখে বইভাতের আসর জমল সবুজ-মেরুন কাপড়ে। এ যেন বিয়ের আসর কম, ইস্ট-মোহনের যুদ্ধ বেশি এমনই চিত্র দেখা গেল নদীয়ায়।

পাত্রী কৃষ্ণনগরের পাশের দেপাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা বিশ্বাস ( priyanka biswas)। মনে প্রানে ইস্টবেঙ্গল সমর্থক। পাত্র রথীক বিশ্বাস ( rathik biswas) আবার নিঃশ্বাসে-প্রশ্বাসে মোহনবাগান সমর্থক। ১২ বছরের সম্পর্কে ঝগড়ার কারণ শুধু এই ইস্ট-মোহন যুদ্ধ। ডার্বি হলে তো কথাই নেই। মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় একে অপেরের সঙ্গে। এবার সেই ভিষ্টি সম্পর্কের পরিণতি পেল। তবে বিয়ের আসর যেন ইস্ট-মোহনের লড়াই হয়ে উঠল।

কনে প্রিয়াঙ্কা বিয়ের প‍্যান্ডেলে লাল-হলুদ কাপড়। পাতে পড়ল ইলিশ। আর এই দেখেই গজগজ করে বরপক্ষ বলতে শুরু করলেন, এর জবাব দিতে হবে। যেমন কথা তেমন কাজ। বউভাতের দিন একেবারে সবুজ-মেরুন কাপড় দিয়ে মোড়া বউভাতের প‍্যান্ডেল। প‍্যান্ডেলের গেটে বসানো হয়েছে পালতোলা নৌকা। নববধূকে বসানো হয়ের মোহবাগান লোগোর ঠিক নিচে। তবে শেষ পাতে চিংড়ি দিতে পারেনি বরপক্ষ। আর তাতেই ১-০ গোলে এগিয়ে খুশি মেয়েপক্ষের। এতেই যেন স্বস্তির নিশ্বাস প্রিয়াঙ্কার বাড়ির লোকজনের।

ইস্ট-মোহনের এই যুদ্ধ লেগেই থাকবে। তবে এরই মাঝে বেঁচে থাকবে এরকমই মিষ্টি প্রেমের গল্প। দিনের শেষে সব রং এসে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে নতুন বর-বউয়েরমুখের হাসিতে। তবে বাড়িতে ডার্বি হলে যে ঝগড়া লেগে থাকবে, সে কথা জানাতে ভুললেন না নবদম্পতি।

আরও পড়ুন:শ্রীনাথের রেকর্ড ভাঙলেন বুমরাহ

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...