Monday, April 6, 2026

কয়লা কেলেঙ্কারি তদন্তে এবার সিআইডি

Date:

Share post:

কয়লা কেলেঙ্কারি তদন্তে এবার নামল সিআইডি। রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছে ২০ জনের এই দল। এই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন সিআইডির ডিআইজি অজয় ঠাকুর। ৩৩ টি মামলার মধ্যে ইতিমধ্যেই ৩ টি মামলায় তদন্ত শুরু করছে সিআইডি। এমনটাই জানা গিয়েছে ভবানী ভবন সূত্রে। জানা যাচ্ছে, বারাবনি, অন্ডাল, পান্ডবেশ্বর খনিতে যাবেন সিআইডি-র আধিকারিকরা। তাঁরা কথা বলবেন ইসিএল আধিকারিকদের সঙ্গে। সিআইডি-র আসানসোল শাখার আধিকারিকরা এই মামলার করবে তদন্ত।

শুক্রবার তাঁরা পশ্চিম বর্ধমানের অন্ডাল-সহ কয়েকটি জায়গায় যান। এদিন সিআইডি আধিকারিকরা শুক্রবার প্রথমেই কাজোড়া এরিয়া অফিস এবং পরে এর অন্তর্গত লছিপুর হরিশপুরের তালডাঙ্গা কয়লা খনি এলাকা-সহ আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বৈধ, অবৈধ খনি পরিদর্শন করেন।

কয়লা কাণ্ডে এখনও পর্যন্ত ৩৩টি মামলার দায়ের হয়েছে। তার মধ্যে কয়লা চুরি, দুর্নীতি-সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তোলা হয়েছে ইসিএলের তরফে। এই ৩৩ টি মামলার মধ্যে ইতিমধ্যেই ৩ টি মামলায় তদন্ত শুরু করছে সিআইডি। সূত্রের খবর, কয়লা চুরির অভিযোগ করে ইসিএল কর্তৃপক্ষ স্থানীয় থানায় মামলা করেছে। সিবিআই এখনও পর্যন্ত আসানসোলের ডামরা কালিপাহাড়ি শ্রীপুর নিঘা পানিহাটির মতো এলাকায় অভিযান চালিয়ে বহু তথ্য জোগাড় করেছে।

আরও পড়ুন-জোড়াবাগান কাণ্ড: নাবালিকার পরিবারের পাশে রাজ্য, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন অগ্নিমিত্রা

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...