Wednesday, June 24, 2026

নির্বাচনে কি মহাজোট চায় তৃণমূল? জল্পনা বাড়াচ্ছে শীর্ষ নেতৃত্বের হাইভোল্টেজ বৈঠক

Date:

Share post:

বাংলা নির্বাচনে কি মহাজোট চাইছে তৃণমূল (Tmc)? এখন এই প্রশ্নই রাজনীতির অলিন্দে। কারণ, গোবলয়ের বিভিন্ন বিজেপি(Bjp)-বিরোধী দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে আলোচনায় বসতে চাইছে লালুর আরজেডি। লালু প্রসাদের (Lalu Prasad) দল আরজেডির (Rjd) প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishesk Benarjee) কথা হয়েছে বলে সূত্রের খবর। বাংলার ভোটেও প্রার্থীও দিতে চায় লালুর দল।

রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করতে শুধু আরজেডি নয়, একাধিক দল তৃণমূলের সঙ্গে ‘দেওয়া-নেওয়া’ নীতিতে চাইছে।

সূত্রের খবর, দিল্লিতে এনসিপির (Ncp) শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূল নেতা সৌগত রায় (Sougata Ray)। বাংলায় তৃণমূলের সঙ্গে মহাজোট গড়তে চায় এনসিপিও।

বাংলার বিধানসভা ভোটের দিকে তাকিয়ে মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) সমাজবাদী পার্টিও। মুলায়ম-পুত্র অখিলেশের সঙ্গে তৃণমূল নেত্রীর সুসম্পর্কের কথা বহুজন বিধিত। শোনা যাচ্ছে কলকাতা সফরে এসে মমতার সঙ্গে দেখা করে জোট সম্ভাবনা নিয়ে কথা বলতে পারেন অখিলেশ।

গোবলয়ের দলগুলি যেমন তৃণমূলের সঙ্গে হাত মেলাতে চাইছে, তেমনই ২০২২ সালে উত্তরপ্রদেশ নির্বাচনের দিকেও খাতা খুলতে চাইছে ঘাসফুল শিবিরও।

প্রশ্ন উঠছে, মহাজোটে কি আখেরে তৃণমূলের লাভ হবে? রাজনৈতিক মহলের মতে, বাংলায় এনসিপি, আরজেডি, সপার সেরকম প্রভাব না থাকলেও। বিজেপির থেকে বাংলার হিন্দিভাষী ভোট কাটতে এরা কার্যকরী অস্ত্র হতে পারে। আর জাতীয় রাজনীতিতে এই দলগুলির সঙ্গে সখ্যতা আগামী লোকসভা ভোটে তৃণমূলের ভিত মজবুত করবে বলে মত ওয়াকিবহল মহলের।

আরও পড়ুন-আপত্তিকর মন্তব্য: বর্ধমানে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা অভিষেকের

Advt

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...