Wednesday, June 24, 2026

রাজ্যে রেলের দেদার বরাদ্দ! টুইটে দাবি রেলমন্ত্রীর

Date:

Share post:

ভোট বড় বালাই! আর সেই নির্বাচনকে পাখির চোখ করে রেল পরিষেবার উন্নয়নে এ রাজ্যের জন্য দেদার বরাদ্দ করেছে রেল মন্ত্রক। টুইটারে এমনটাই দাবি করেছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।
টুইট করে রেলমন্ত্রী লিখেছেন, ‘ভারতীয় রেলের ইতিহাসে পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। ২০২১-২২ সালের মধ্যে ৬ হাজার ৬৩৬ কোটি টাকা খরচ করা হবে। এটা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বলব ওই সব প্রকল্পের জন্য জমি তৈরি রাখতে যাতে তা দ্রুত শেষ করা যায়।


বুধবারই নমনির্মিত বরাহনগর মেট্রো স্টেশনের ছবি নিজের টুইটার হ্যান্ডলে তুলে ধরেছিলেন পীযূষ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সুরে সুর মিলিয়ে ‘সোনার বাংলা’ গড়ার বার্তাও দিয়েছিলেন রেলমন্ত্রী। ওই দিন রাজ্যে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া মেট্রো রুটের অন্যতম বরাহনগর স্টেশনের ভিতরের ঝাঁ চকচকে ছবি পোস্ট করেন রেলমন্ত্রী। সেই সঙ্গে লেখেন, ‘সোনার বাংলা নির্মাণ হচ্ছে। নবনির্মিত বরাহনগর মেট্রো স্টেশনের অত্যাধুনিক অন্দরসজ্জা দেখুন। এটা নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রুটের অন্যতম স্টেশন, যা নর্থ-সাউথ রেলপথ চালু হওয়ার সঙ্গে সঙ্গে ছাড়পত্র পাবে’।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...