Friday, June 26, 2026

ভারতের তৈরি করোনা টিকা কিনতে আগ্রহী বিশ্বের ২৫ দেশ, জানালেন বিদেশমন্ত্রী

Date:

Share post:

জোর কদমে ভ্যাকসিন বন্টন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ভারতে। করোনার কারণে এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বাড়তি বরাদ্দও রেখেছে কেন্দ্রীয় সরকার। ভারতে তৈরি হওয়া দুটি ভ্যাকসিন দেশবাসীকে বন্টন করার পাশাপাশি ইতিমধ্যেই বিশ্বের ১৫টি দেশে পাঠানো হয়েছে ভ্যাকসিন। তবে এটাই শেষ নয়। শনিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিলেন আরও ২৫ টি দেশ ভারতের থেকে করোনা প্রতিষেধক কিনতে চায়।

আরও পড়ুন:রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী, নিজেই বাংলায় টুইট করে জানালেন মোদি

শনিবার গুজরাটের অমরাবতীতে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই তিনি বলেন, ‘দরিদ্র, সাশ্রয়ী ও ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে সরাসরি চুক্তি করেছে, এমন তিনধরনের দেশ ভারতে তৈরি ভ্যাকসিনের আবেদন জানিয়েছে। যতদূর আমি জানি, এখনও অবধি মোট ১৫টি দেশে ভারতের তৈরি করোনা টিকা পাঠানো হয়েছে।’ পাশাপাশি তিনি বলেন, আরো ২৫ টি দেশ ভ্যাকসিনের জন্য আমাদের কাছে আবেদন জানিয়েছে। বিশ্বে কিছু দরিদ্র দেশকে বিশেষ ছাড়ের মাধ্যমে করোনা টিকা দেওয়া হবে বলেও এদিন জানান বিদেশমন্ত্রী। এরপরই গর্বের সঙ্গে জয়শঙ্কর বলেন, ‘ভারতে ইতিমধ্যে দুটি ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে আরও বেশ কয়েকটি ভ্যাকসিন ছাড়পত্র পেয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের ঔষধালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চান। আর সেই লক্ষ্যেই আমরা একযোগে কাজ করে চলেছি।

Advt

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...