Saturday, April 4, 2026

১৮ মাস পরে ফিরল 4G ইন্টারনেট পরিষেবা, খুশির হাওয়া জম্মু-কাশ্মীরে

Date:

Share post:

দীর্ঘ ১৮ মাস পর জম্মু ও কাশ্মীরে চালু হল ইন্টারনেট পরিষেবা। চালু হল 4G পরিষেবা। টুইট করে একথা জানিয়েছেন কাশ্মীরের বিদ্যুৎ ও তথ্য দফতরের প্রধান সচিব রোহিত কনসাল এবং কংগ্রেস নেতা ওমর আবদুল্লা। বিশ্বের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘটনা ঘটেছে মায়ানমারে। ১৯ মাস ধরে সে দেশের একটি অংশে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। কিছুদিন আগেই সেখানে চালু হয়েছে ইন্টারনেট।

২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা রদ হওয়ার কয়েকঘণ্টা আগেই জম্মু-কাশ্মীরে 4G ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়। এরপর দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথমে ল্যান্ডলাইন পরিষেবা চালু হয়। কাশ্মীরে ইন্টারনেট চালু করার কথা এর আগে সুপ্রিম কোর্টের তরফেও বলা হয়েছিল। এরপর ২০২০ সালের জানুয়ারি মাসে 2G পরিষেবা ব্যবহারের সুযোগ পান কাশ্মীরবাসীরা। পরে কাশ্মীরের দু’টি জেলা উধমপুর এবং গান্দেরওয়ালে পরীক্ষামূলকভাবে 4G পরিষেবা চালু করা হয়। বাকি ১৮টি জেলার বাসিন্দাদের তখনও 2G-তেই কাজ চালাতে হচ্ছিল। অবশেষে শুক্রবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের সর্বত্রই উচ্চগতিসম্পন্ন 4G ইন্টারনেট চালু করা হয়েছে।

বিদ্যুৎ ও তথ্য দফতরের প্রধান সচিব রোহিত কনসাল টুইট করে লেখেন, জম্মু ও কাশ্মীরের সর্বত্র 4G পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরপর কংগ্রেস নেতা ওমর আবদুল্লা লিখেছেন, ‘4G মুবারক! ২০১৯ সালের আগস্ট মাসের পর এই প্রথম কাশ্মীরের সমস্ত মানুষ 4G ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। একেবারেই না হওয়ার থেকে দেরি করে হওয়া ভালো।’

এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলে হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ কমিটির পরামর্শ অনুযায়ী এবং এলাকার নিরাপত্তার খতিয়ে দেখে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। শর্ত রাখা হয়েছে, পোস্ট পেইড মোবাইলে লাগু হওয়া ইন্টারনেট পরিষেবার নিয়মাবলী মেনে চলতে হবে প্রি পেইড গ্রাহকদেরও।

আরও পড়ুন-খুশি WBCS অফিসারেরা, দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...