Friday, June 5, 2026

কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের মনোভাব বিদ্বেষমূলক, নিন্দায় চিঠি ৭৫ প্রাক্তন আমলার

Date:

Share post:

কৃষক আন্দোলন (farmers protest) নিয়েও বিভাজন ও মেরুকরণ ঘটাতে চাইছে মোদি সরকার (modi govt.)। আন্দোলনকারীদের প্রতি সরকারের মনোভাব বিদ্বেষমূলক। এই অভিযোগ তুলে ফের সরব হলেন দেশের আমলা মহলের একাংশ। সরাসরি প্রশাসনের শীর্ষ স্তরে কাজ করে আসা এই আমলারা এর আগেও চিঠি দিয়ে কৃষি আইন নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছিলেন।


নরেন্দ্র মোদি সরকারের নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় সরব হয়ে ফের কেন্দ্রকে চিঠি পাঠালেন দেশের ৭৫ জন প্রাক্তন শীর্ষস্থানীয় সরকারি আধিকারিক। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের প্রতি কেন্দ্র যে মনোভাব দেখাচ্ছে, খোলা চিঠিতে তার কড়া সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত এই আইএএস (IAS) ও আইপিএস (IPS) অফিসারেরা।

দীর্ঘ সময় ধরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলানো প্রাক্তন আধিকারিকদের অভিযোগ, শুরু থেকেই আন্দোলনকারী কৃষকদের প্রতিপক্ষ ভেবে নিয়েছে সরকার। সেজন্য সংঘাতের পথে হাঁটতে চাইছে। অবিচার করা হচ্ছে কৃষকদের প্রতি। চিঠিতে সই করেছেন প্রাক্তন আইএএস তথা সমাজকর্মী অরুণা রায়, আটের দশকে পাঞ্জাবে সন্ত্রাস দমন অভিযানের অন্যতম কর্তা ও প্রাক্তন ডিজি জুলিয়ো রিবেইরো এবং দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং প্রমুখ। কনস্টিটিউশনাল কনডাক্ট গ্রুপ (সিসিজি) নামে একটি মঞ্চের তরফে প্রকাশিত খোলা চিঠিতে সরকার ও শাসকদলের প্রতি অভিযোগ করে লেখা হয়েছে, বার বার ব্যর্থ হলেও আঞ্চলিক, সাম্প্রদায়িক এবং অন্যান্য বিভেদরেখা টেনে কৃষক আন্দোলনে বিভাজনের চেষ্টা চলছে। এমনকি, ২৬ জানুয়ারির ঘটনার পরও বিভাজন তৈরির চেষ্টা অব্যাহত।

প্রসঙ্গত, দিল্লি সীমানায় কৃষকদের অবস্থান-আন্দোলনের সূচনা পর্বেই তাঁ্রশ পাশে দাঁড়িয়েছিল সিসিজি। ডিসেম্বরে কেন্দ্রের উদ্দেশে লেখা খোলা চিঠিতে প্রাক্তন সরকারি আধিকারিকরা অভিযোগ করেছিলেন, রাজ্যের এক্তিয়ারে থাকা কৃষি আইনে ব্যাপক রদবদল করে কেন্দ্র যে ভাবে বিতর্কিত বিল পাশ করিয়েছে, তাতে সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সরাসরি আঘাত করা হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ওই আমলারা সরাসরি আশঙ্কা ব্যক্ত করেন, কিছু কর্পোরেট সংস্থার স্বার্থে তিনটি আইন কার্যকর হলে একদিকে যেমন সরকারি নিয়ন্ত্রণ কমবে, তেমনই বিভিন্ন খাদ্যপণ্যের মজুতদারি এবং কালোবাজারির আশঙ্কাও বাড়বে।

Advt

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...