Thursday, June 25, 2026

আইপিএল নিলামে অর্জুন তেন্ডুলকার, শ্রীসান্থ

Date:

Share post:

২০২১ আইপিএল ( 2021 ipl) নিলামের জন‍্য নাম নথিভুক্ত করলেন সচিন তেন্ডুলকারের( sachin tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকার ( arjun tendulkar)। প্রাথমিক দর রাখা হয়েছে ২০ লক্ষ টাকা। অর্জুনের সঙ্গে নাম নথিভুক্ত করলেন শ্রীসন্থও( srishanth)।

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে আয়োজিত হবে আইপিএলের নিলাম। শুক্রবার বিসিসিআই জানিয়েছে, নিলামের তালিকায় ৮১৪ জন ভারতীয় ছাড়াও রয়েছেন ২৮৩ জন বিদেশি ক্রিকেটার। এদের মধ‍্যে ২১ জনের একেবারেই আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতা হয়নি। তাদের মধ‍্যে অন‍্যতম হল অর্জুন।

চলতি বছর সৈয়দ মুস্তাক আলি টি-২০ তে মুম্বই দলে হয়ে ম‍্যাচ খেলেছেন অর্জুন। হরিয়ানার বিরুদ্ধে ৩ ওভার নিয়েছেন ১ উইকেট। অর্জুনের পাশাপাশি নিলামের নাম নথিভুক্ত করেছেন শ্রীসান্থও।

স্পট ফিক্সিংয়ের জন্য বোর্ড থেকে নির্বাসিত হওয়া শ্রীসন্থ এবার আইপিএল খেলতে নিলামে নাম নথিভুক্ত করেন। তাঁর নামও পাঠিয়েছে কেরল ক্রিকেট সংস্থা। আট বছর আগে শেষ আইপিএলে খেলেছিলেন শ্রীসন্থ। যদিও আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ক।

আরও পড়ুন:অবশেষে স্বপ্ন পূরণ সুধীর গৌতমের, দ্বিতীয় টেস্টে মাঠে খেলা দেখার অনুমতি দিলেন সৌরভ

Advt

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...